ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মচমচে জিলাপিতে পাওয়া গেল বিষাক্ত রাসায়নিক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম
রাসায়নিক হাইড্রোজ থাকায় জব্দ করা হয় জিলাপি : ছবি সংগৃহীত

বগুড়া শহরের ফতেহ আলী বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির অভিযানে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মেশানো আনুমানিক ৩০ কেজি জিলাপি জব্দের পর ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ অভিযান চালানো হয়। তবে একই সময়ে মাছ বাজারের বিভিন্ন দোকানে পরীক্ষা করে কোনো ফরমালিন পাওয়া যায়নি।

জানা গেছে, এ দিন বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া সিটি করপোরেশন এলাকার ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালিত হয়। জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে বাজারের বিভিন্ন দোকানের জিলাপির নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় হাজী জিলাপী, সানামা সুইটস, আবুল হোটেল, স্বাদ সুইটস ও আল আমিন সুইটসের জিলাপিতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর নিরাপদ খাদ্যের বিধি মোতাবেক পাঁচটি দোকান থেকে আনুমানিক ৩০ কেজি ভেজাল জিলাপি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

জিলাপি দোকানে অভিযানের পর ফতেহ আলী মাছ বাজারেও পরীক্ষা চালানো হয়। সেখানে ছয়টি মাছের দোকান থেকে নমুনা সংগ্রহ করে ফরমালিন পরীক্ষা করা হলেও কোনো রাসায়নিকের উপস্থিতি মেলেনি। এ সময় মাছ ব্যবসায়ীদের ফরমালিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন এবং সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বলেন, খাদ্যে ভেজাল ও নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার রোধে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির এই পরীক্ষা চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতে আহত হওয়ার পর বিষাক্ত পদার্থ সেবনে গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
দীর্ঘদিনের জেঁকে বসা মাদকের আগ্রাসন যেন থামছেই না । অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন ।
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে তার ঘরে ঢুকে বক্কার তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে এক প্রতিবেশী ঘটনাস্থলে আসেন। তখন শিশুটিকে রেখে ঘর থেকে বেরিয়ে যান বক্কার। পরে রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত বক্কারকে ধরে একটি ঘরে আটকে রাখেন। এ ঘটনার পর অভিযুক্ত ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। ওই দিন মধ্যরাত পর্যন্ত নানা নাটকীয়তা চললেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। পরদিন শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বক্কারকে গ্রেপ্তার করে। আশ্রয়ণ প্রকল্পের একাধিক বাসিন্দা বলেন, আবু বক্কারের আচরণ ভালো নয়। তাদের অভিযোগ, তিনি এর আগেও একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং নারী ও শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এ ছাড়া, এর আগেও বক্কার ওই এলাকার ভুক্তভোগী শিশুসহ অন্য শিশুদের শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ রয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরটিভি/টিআর
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
আরও পড়ুন
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল সপ্তম শ্রেণির ছাত্র