ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মৃত্যুদন্ডপ্রাপ্ত রমজান আলীর বদলে কারাভোগ করা ‘সোনামিয়া’ জামিনে মুক্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১১:২২ এএম
বামে সোনামিয়া ও ডানে প্রকৃত আসামি রোহিঙ্গা রমজান আলী : ছবি আরটিভি

অবশেষে জামিনে মুক্ত হচ্ছেন কক্সবাজারের ইয়াবা মামলায় অন্যের পরিচয়ে গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ডের আসামি হিসেবে কারাভোগ করা মুহাম্মদ ইয়াসিন প্রকাশ সোনামিয়া।

শুক্রবার (১৪ আগস্ট) কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার।

এর আগে, গত ২৩ জুন র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর থেকে সেখানে ছিলেন তিনি।

তার আইনজীবী আবদুল মান্নান জানান, আদালত নথিপত্র পর্যালোচনা করে নিশ্চিত হয়েছেন, ২০২০ সালে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ‘সোনা মিয়া’ এবং বর্তমানে কারাগারে থাকা সোনামিয়া একই ব্যক্তি নন।

আরও পড়ুন

নথি অনুযায়ী, ২০২০ সালে ডিবি পুলিশের অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ রমজান আলীসহ পাঁচজন গ্রেপ্তার হন। ওই মামলার এজাহারে দ্বিতীয় আসামি হিসেবে ‘সোনা মিয়া’র নাম দেওয়া হয়। অভিযানের সময় পাওয়া জন্মনিবন্ধনের ফটোকপির সূত্রে তার নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তবে তদন্ত শেষে ২০২০ সালের সেপ্টেম্বরে দাখিল করা অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ওই সময়ের ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া উল্লেখ করেন, দ্বিতীয় আসামি সোনা মিয়ার নাম-ঠিকানা সঠিকভাবে পাওয়া যায়নি।

পরে ২০২২ সালের ১৩ জুন ‘সোনা মিয়া’ কক্সবাজার জেলা জজ আদালত থেকে জামিন পান এবং এরপর আত্মগোপনে চলে যান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদালত ওই মামলায় সোনা মিয়াসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন।

আরও পড়ুন

রায়ের পর গত ২৩ জুন র‌্যাব-১৫-এর পরোয়ানার ভিত্তিতে সোনামিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তবে কারাগারে যাওয়ার দুই-তিন দিন পরই তিনি জেল সুপারের কাছে আবেদন করে জানান, তিনি ওই মামলার আসামি নন।

পরে বিষয়টি আদালতের নজরে আনা হলে কক্সবাজার সদর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। গত ২ জুলাই আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে উঠে আসে, ২০২০ সালে ইয়াবাসহ গ্রেপ্তার ও পরে জামিন পাওয়া ‘সোনা মিয়া’ এবং রায়ের পর র‌্যাবের হাতে গ্রেপ্তার সোনামিয়া একই ব্যক্তি নন।

তদন্তে আরও উঠে এসেছে, ২০২০ সালে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির প্রকৃত নাম রমজান আলী। অর্থাৎ, অন্যের পরিচয় ব্যবহারের কারণে রমজানের মামলায় সোনামিয়াকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করতে হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
আরও পড়ুন
কক্সবাজার সৈকত বেলাভূমিতে ৫০ ফুটের প্লাস্টিক দানব
১৩ কোটি টাকার সেতুতে উঠতে কাঠের সিঁড়ি, ভোগান্তিতে লাখো মানুষ
কেন ভুল সময়ে বাসে উঠেছিল তাজমিন
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী