ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের হানা, গৃহবধূ নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম
স্বজনদের আহাজারি। ছবি: আরটিভি

গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪০) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতের দায়ের কোপে কামরুন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ছাড়া মঞ্জুরুল ও তাদের মেয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ি (তেতুইবাড়ি) এলাকার নগরভেলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামরুন আক্তার ওই গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেয়ে। আহত মঞ্জুরুল ইসলাম এবং তার বড় মেয়ে সানজিদা আক্তার মিমকে (১৬) আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাড়ির নির্মাণকাজের জন্য ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলে আনেন মঞ্জুরুল। পরে শুক্রবার মধ্যরাতে ৫-৬ জনের সশস্ত্র ডাকাতদল ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার সময় কামরুন আক্তার টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় ডাকাত সদস্যদের সঙ্গে ব্যবসায়ী মঞ্জুরুল, তার স্ত্রী কামরুন ও মেয়ে মিমের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতেরা দা দিয়ে কুপিয়ে তাদেরকে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা মালামাল লুট করে চলে যায়। তবে তাদের অপর দুই সন্তান অক্ষত ছিল। পরে গুরুতর আহত গৃহবধূ কামরুন আক্তারকে স্থানীয় 'ডিভাইন মার্সি' হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিভাইন মার্সি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাৎ হোসাইন তুহিন জানান, রাত সোয়া ৪টার দিকে গৃহবধূ কামরুন আক্তারকে হাসপাতালে যান স্বজন ও স্থানীয়রা। তার মাথায় ও বুকে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মঞ্জুরুল ও তার মেয়ে মিমকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের ঘর থেকে কিছু নিয়ে যেতে পারেনি। ঘরের সোফার উপর ২৪ হাজার টাকা, আলমারির ভেতরে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা এবং ৫-৬ লাখ টাকা মূল্যের স্বর্ণ রয়েছে।

তিনি আরও বলেন, এটা ডাকাতি না অন্য কিছু এখনো বলা যাচ্ছে না। আলামত সংগ্রহ করে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পরিবারের লোকজন নিহত ও আহতদের নিয়ে ব্যস্ত থাকায় এখনো মামলা হয়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু