ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ফটিকছড়িতে বিশাল জশনে জুলুছ পালিত

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ফটিকছড়ি সদর বিবিরহাটে এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিবিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকারী এই জুলুসে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম ঘটে। এ সময় দরুদ ও সালাতু-সালামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ আবুল কাসেম ফজলুল হক, গাউসিয়া কমিটির সভাপতি মুফতি মুহাম্মদ আবু তাহের আলকাদেরী, মুহাম্মদ আব্দুল্লাহ আল মাছউদ কাদেরী, মাস্টার ওসমান খাঁ, ফয়েজুল আলম, কুতুবউদ্দিন মামুন প্রমুখ।

আরও পড়ুন

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি মুসলিম উম্মাহর গভীর প্রেম ও ভালোবাসার বহিঃপ্রকাশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের জন্য রহমত হিসেবে রাসুলুল্লাহ (সা.)-কে এই ধরায় পাঠিয়েছেন। তাই তার আগমনে আনন্দ প্রকাশ করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব।

বক্তারা আরও বলেন, আজ সমাজে যে অশান্তি, অনাচার ও নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে, তা থেকে মুক্তির একমাত্র উপায় হলো রাসুল (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণ। গাউসিয়া কমিটি বাংলাদেশ সুফিবাদের অসাম্প্রদায়িক ও শান্তির বাণী ছড়িয়ে দিয়ে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় তারা ফটিকছড়ির সর্বস্তরের তৌহিদী জনতাকে নবীপ্রেমের এই সুউচ্চ আদর্শে উজ্জীবিত হয়ে শান্তিময় সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে নেওয়ার পর পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগার থেকে আবুল কালাম আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ওসি-এসআইকে হঠাৎ আদালতে তলব, ঘটনা কী?
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৫২), সুলতান আহম্মেদ (৬৫) ও লিটন মণ্ডলকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি-এসআইকে হঠাৎ আদালতে তলব, ঘটনা কী?
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম, তথ্য চাওয়া সাংবাদিককে ‘চায়ের দাওয়াত’
এ বিষয়ে ডাক অধিদপ্তরের প্রকল্প পরিচালক শামীম আল রাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও প্রকল্পটির বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি।
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম, তথ্য চাওয়া সাংবাদিককে ‘চায়ের দাওয়াত’
কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু
কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে আজ থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ১৮ হাজার বর্গমিটারের আধুনিক এই টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়। 
কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু
আরও পড়ুন
প্রবাসে ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড় ভাইও
হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় যুবক, ঘটনা কী
ফটিকছড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বন্যায় ফটিকছড়ির তিন নদীর ২৩ স্থানে ভাঙন, ঝুঁকিতে হাজারো বসতবাড়ি