ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহের সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: আরটিভি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) অধীনস্থ কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে সীমান্তে পিলার ৬১/১২ আর সংলগ্ন গেইট ব্যবহার করে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের মাহেন্দ্রা ক্যাম্প ৪ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়। তাদের মধ্যে দুইজন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তবে বিএসএফের এই তৎপরতা সীমান্ত অতিক্রম করার আগেই কুসুমপুর বিজিবির নিয়মিত টহল দলের নজরে আসে। পরে বিজিবি সদস্যদের তীব্র বাধা ও শক্ত অবস্থানের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়। তবে পুশইনের ৪ ব্যক্তি বর্তমানে শূন্য রেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরের একটি কলাবাগানে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে ঘটনার বিষয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
বন দখলে নিতে ৪ শতাধিক গাছ ধ্বংস করলেন শাহিন
পটুয়াখালীর গলাচিপায় জমি দখলের উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ এক্সকেভেটর (ভেকু) দিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ।
বন দখলে নিতে ৪ শতাধিক গাছ ধ্বংস করলেন শাহিন
ফজরের আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন, মাঝপথেই ছুরিকাঘাত
ভোরে মসজিদে ফজরের আজান শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। তারা গিয়ে দেখেন, মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন।
ফজরের আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন, মাঝপথেই ছুরিকাঘাত
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছের পাতা ও ফসল খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের মারধরে মো. ইয়াছিন আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
২০২২ সালের ১৬ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন আল আমিন সরদার। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। 
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
আরও পড়ুন
বেঁচে থাকতেই কবর খুঁড়ে ‘চল্লিশার’ আয়োজন, এলাকায় চাঞ্চল্য
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর