ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ইস্কফ সিরাপ জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এ সময় মাদক বহনকারী ৮-৯ জন চোরাকারবারি বস্তা ফেলে পালিয়ে যায়।

রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় এ অভিযান চালানো হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগারবিল বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০১৬/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াবাদী এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। এ সময় ৮-৯ জন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। তখন তারা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ৮টি চটের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে কার্টনের মধ্যে অভিনব কায়দায় কসটেপ দিয়ে লুকানো অবস্থায় ৯৫৮ বোতল ইস্কফ সিরাপ পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় আটক করা হয়েছে। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে এবং পরবর্তীতে ধ্বংসের জন্য সেগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২৭ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এ তথ্য জানিয়েছে । নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো, কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া ও বৃহৎ কাচুটিয়া ও এর আশপাশের এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ। এদিকে সোমবার রাজশাহীর বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) নির্বাহী প্রকৌশলীর দপ্তর। নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সময়সূচি অনুযায়ী- সকাল ৭:৩০ থেকে ১০:০০ পর্যন্ত (আড়াই ঘণ্টা): ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া পর্যন্ত এলাকা। সকাল ১০:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত (৪ ঘণ্টা): সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকা। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো। আরটিভি/এসকে
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
আদালতে হাজিরা শেষে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা।
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
ভয় দেখিয়ে ছাত্রলীগ কর্মীর টাকা-চেইন-মোবাইল হাতিয়ে নিলেন বৈছাআ নেতা
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ ৫০ হাজার টাকা, মানিব্যাগ, গলায় থাকা সোনার চেইন ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এস এম হাসান রাজু নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) এক নেতার বিরুদ্ধে।
ভয় দেখিয়ে ছাত্রলীগ কর্মীর টাকা-চেইন-মোবাইল হাতিয়ে নিলেন বৈছাআ নেতা
৪ দিন ধরে খোঁজ মিলছে না দুই মাদরাসাছাত্রীর
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার চারদিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি।
৪ দিন ধরে খোঁজ মিলছে না দুই মাদরাসাছাত্রীর
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের প্রায় দুই মাস পর লামিয়া ইসলাম (১৪) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে স্বামীর বাড়িতে মৃত্যুর পর তাকে হাসপাতালে নিয়ে মরদেহ রেখে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
আরও পড়ুন
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
নিখোঁজের দুইদিন পর ডোবায় মিলল মাদরাসা সুপারের মরদেহ
সীমান্তে লুকানো ছিল বিপুল ভারতীয় মোবাইল, ঘটনা কী
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের