ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পাবনায় শিগগিরই ট্রেন চলাচল ও বিমানবন্দর চালু হবে: এমপি শিমুল বিশ্বাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম
বক্তব্য দিচ্ছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: সংগৃহীত

শিগগিরই পাবনাতে ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে বলে জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার আমূল বৈপ্লবিক পরিবর্তনের জন্য জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। এর ফলে পাবনাতে আগাম সুখবর দিতে পারি যে, ওয়াই সিস্টেম ব্রিজ পাবনাকে সংযুক্ত করে হতে যাচ্ছে।

শিমুল বিশ্বাস বলেন, শিগগিরই পাবনাতে ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে। এতে পকেট জেলা হিসেবে যে সমালোচনা এবং কষ্ট তা ঘুচে যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে ভালো কিছু করতে চাই। ওয়াই ব্রিজ এবং পদ্মা ব্যারেজ এই দুটি আমাদের গোটা দেশের মধ্যে পাবনাকে এগিয়ে রাখবে এবং ১ নম্বরে থাকবে।

আরও পড়ুন

তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদের ভাগ্য বদলের চূড়ান্ত সুযোগ করে দিয়েছে। এখন শুধু আমাদের জাতীয় ঐক্য দরকার। সঠিক পরিকল্পনা দরকার। ৫শ বছরের বঞ্চনা আমরা এক দশকে বদলে দিতে পারবো ইনশাল্লাহ। সেই সূবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
আরও পড়ুন
প্রবাসী স্বামীর টাকা বাপের বাড়িতে পাঠানোই কাল হলো রোমেনার
৫ বছরের শিশুকে লিচু বাগানে নিয়ে গেলেন জামায়াতকর্মী, অতঃপর...
‘আমার মৃত্যুর জন‍্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত ৬ জন