
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশি জাহাজ থেকে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে বন্দরের আলফা অ্যাংকরেজে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাবিককে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।
নিখোঁজ ৫০ বছর বয়সি ইয়াসিন জাহাজটিতে বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াসিন নিখোঁজ হওয়ার পর ঘটনাটি ম্যান ওভারবোর্ড হিসেবে চিহ্নিত করা হয়। তাকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারে সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) রেডিও স্টেশন থেকে অনবরত ভিএইচএফ সম্প্রচার করা হচ্ছে।
আরটিভি/টিআর


