
রাঙামাটি শহরে অভিযান চালিয়ে ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) কোতয়ালী থানা পুলিশ শহরের রিজার্ভ বাজার, শহিদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় বিশেষ অভিযান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিদের মধ্যে মাদক বিক্রি ও সেবন করার অপরাধে ১৪ জন ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন।
মাদক সেবন করার অপরাধে গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোর্শেদ আলম (২৮), মো. নুর হোসেন (২১), মো. এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), মো. নাহিদ হাসান সজিব প্রধান (২৯), মো. সোহেল প্রকাশ কালা (৪৩), মোমিন উদ্দিন প্রকাশ মুন্না (৩২), মো. ওমর ফারুক (৪৩), মো. সাইদুল ইসলাম (৪০), মো. মেহেদী (৩০), মো. সাগর (২৮), মো. সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯), ও অজয় ত্রিপুরা (২৪)।
এছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি হলেন- মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশ (১৯)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


