ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ক্লাস ফাঁকি দিয়ে চিড়িয়াখানায় ২৭ শিক্ষার্থী, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৪:১৭ এএম
রংপুর চিড়িয়াখানা। ছবি: সংগৃহীত

রংপুর চিড়িয়াখানায় ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে ২৭ জন শিক্ষার্থীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে ১৪ জন ছাত্রী ও ১৩ জন ছাত্রকে আটক করে হয়। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবার বা অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে আড্ডা দেওয়। এসময় তারা অশ্লীল কাজের সঙ্গেও জড়িয়ে পড়ে অনেক সময়। যার কারণে অনেক সচেতন অভিভাবক তাদের সন্তানদের চিড়িয়াখানায় নিতে সংকোচ বোধ করছেন। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ ছিল পুলিশ প্রশাসনের কাছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রংপুর চিড়িয়াখানায় অভিযোগ চালিয়ে ২৮ জন শিক্ষার্থীকে আটক করা হয়। তবে এরই মধ্যে একজন ছাত্র সুযোগ বুঝে পালিয়ে যায়। এই ২৭ জনের মধ্যে ১৪ জন ছাত্রী ও ১৩ জন ছাত্র। পরবর্তীতে ২৭ জন শিক্ষার্থীকে আটক করে মেট্রোপলিটন কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, অসামাজিক কর্মকাণ্ড রোধ ও নিয়ম শৃঙ্খলা রক্ষায় এ অভিযান চালানো হয়। পরবর্তীতে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নিয়ে তাদের স্ব-স্ব পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সময় বিনোদনকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের এমন আড্ডা ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
আরও পড়ুন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
হলের কক্ষে নোট রেখে নিখোঁজ জাবি শিক্ষার্থী, থানায় জিডি
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
রংপুরে নকল সার কারখানায় অভিযান