ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যমৃত্যু, জানালা ভেঙে পালালেন রোগীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়ায় ‘প্রয়াস’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ফোরকান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর পর সেখানে থাকা রোগীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় কয়েকজন রোগী জানালা ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একাধিক রোগী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফোরকান নাটঘর ইউনিয়নের কুড়িঘর পূর্বপাড়ার আব্দুর রশিদ মিয়ার ছেলে।

পরিবারের অভিযোগ, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে থাকা অবস্থায় ফোরকানের মৃত্যু হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন

ফোরকানের পরিবারের সদস্যরা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কেউ দায়ী থাকলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

এদিকে, ফোরকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কেন্দ্রের রোগীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় বলে জানা গেছে। একপর্যায়ে কয়েকজন রোগী জানালা ভেঙে বের হয়ে যান।

তবে ফোরকানের মৃত্যুর বিষয়ে ‘প্রয়াস’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রোববার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে গ্রামীণ পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য ২০২৫-২৬ অর্থবরাদ্দকৃত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির টাকা নিয়ে নজিরবিহীন লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইউনিয়নের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দুটিতে নামমাত্র কাজ দেখিয়ে এবং বাকি দুটিতে কোনো কাজই না করে পুরো ১০ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের বিরুদ্ধে। এর আগে প্রতিবন্ধী স্কুল নির্মাণের নামে সরকারি অর্থ গায়েবের অভিযোগ থাকা সত্ত্বেও এবার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দ নয়ছয় করার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা।
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লপসেবল গেট।
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক