ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পরীক্ষার হলে মোবাইল ও নকল রাখার দায়ে বহিষ্কার ২ 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে : ছবি সংগৃহীত

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পরীক্ষা চলাকালীন তাদের কাছ থেকে মোবাইলফোন ও নকলের কাগজপত্র জব্দ করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শৃঙ্খলা আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেয় কেন্দ্র কর্তৃপক্ষ।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন প্রতিষ্ঠানটির এনভায়রনমেন্টাল টেকনোলজির ৮ম পর্বের শিক্ষার্থী।

​ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে দুপুর ২টায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন পর্বের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকদের তল্লাশিতে একটি স্মার্টফোন ও সুনির্দিষ্ট কিছু নকলের কাগজ পাওয়া যায়।

আরও পড়ুন

অন্যদিকে, আরেক শিক্ষার্থীর এডমিট কার্ডের পেছনে পরীক্ষার পড়া লিখে আনলে তা শিক্ষকদের নজরে আসে। অসদুপায় অবলম্বনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দুজনকেই পরীক্ষা থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।

​কারিগরি শিক্ষা বোর্ডের আইন অনুযায়ী, পরীক্ষার হলে যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল কিংবা অননুমোদিত কাগজ রাখা শাস্তিযোগ্য অপরাধ। বোর্ডের শৃঙ্খলা বিধির ১.৩ ধারা মোতাবেক এ ধরনের অপরাধে চলতি কিংবা সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের স্পষ্ট নির্দেশনা রয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. নাসিমুজ্জামান জানান, পরীক্ষার নিয়ম অমান্য করায় কারিগরি শিক্ষা বোর্ডের বিধান অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও তিনি স্পষ্ট করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
আরও পড়ুন
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত