কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০২:১০ পিএম


কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নওগাঁয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ছবি: আরটিভি

নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সদর উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। 

তিনি বলেন, এই প্রণোদনার মাধ্যমে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন এবং এ অঞ্চলের কৃষি উৎপাদন আরও গতিশীল হবে।

আরও পড়ুন

নওগাঁ সদর সহকারী কমিশনার (ভূমি) নূর ই-আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আজম ভিপি রানা, সাবেক যুগ্মআহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজি ও বৃক্ষরোপণ কর্মসূচির উপকরণ বিতরণ করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission