ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর রেইনকোট উপহারে চা-বাগানে আনন্দ-উচ্ছ্বাস

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম
চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ছবি আরটিভি

চা-বাগানের সবুজের ভেতর সকাল থেকে শুরু হয় কর্মব্যস্ততা। কচি চা-পাতা তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন শ্রমিকরা। কখনো প্রখর রোদ, কখনো মেঘলা আকাশ, সবকিছু উপেক্ষা করেই দিনের পর দিন কাজ করে যেতে হয় তাদের। তবে শ্রীমঙ্গলের চা-বাগানে সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম হঠাৎ বৃষ্টি। কাজের মাঝখানে বৃষ্টি নামলে অনেক সময় আশ্রয় নেওয়ার সুযোগও থাকে না। ভিজতে ভিজতেই চালিয়ে যেতে হয় চা-পাতা সংগ্রহের কাজ।

তবে সেই চিত্র বদলানোর স্বপ্ন এখন দেখছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। প্রধানমন্ত্রীর দেওয়া রেইনকোট হাতে পেয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে বইছে আনন্দ-উচ্ছ্বাস। শ্রমিকদের কাছে রেইনকোটটি শুধু বৃষ্টির হাত থেকে বাঁচার উপকরণ নয়, এটি তাদের দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগের প্রতি রাষ্ট্রের নজর দেওয়ারও প্রতীক।

শ্রমিকরা বলছেন, রেইনকোট গায়ে দিয়ে বৃষ্টির মধ্যেও কাজ করা সহজ হবে। ভিজে ঠাণ্ডা লাগা, কাপড় ভিজে যাওয়াসহ নানা দুর্ভোগও কমবে। বিশেষ করে বর্ষাকালে টানা বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়ে যে ভোগান্তি পোহাতে হয়, তা থেকে কিছুটা স্বস্তি পাবেন তারা।

আরও পড়ুন

শুধু শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নয়, উদ্যোগটির আওতায় সারা দেশের মোট ২০ হাজার চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য চা-বাগান। এসব বাগানে খোলা মাঠে কাজ করেন ৪০ হাজারেরও বেশি চা শ্রমিক। চা-পাতা তোলার সময় বৃষ্টি শুরু হলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী শ্রমিকরা। মাথায় চা-পাতা তোলার ঝুড়ি, হাতে কাঁচি, এর সঙ্গে বৃষ্টির পানি সামলে কাজ করা তাদের নিত্যদিনের বাস্তবতা।

pslt

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, দেশের বিভিন্ন এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা ও প্রয়োজন সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। বিশেষ করে চা শ্রমিকদের নানা সমস্যা ও তাদের চাওয়ার বিষয়টি তিনি জানেন। রেইনকোট দেওয়ার উদ্যোগ তারই একটি প্রতিফলন।

তিনি জানান, মঙ্গলবার তার নির্বাচনী এলাকা থেকে ১০ জন চা শ্রমিককে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন এবং রেইনকোট উপহার দেন।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, সরকার এবং রেইনকোট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতা পরেশ কালিন্দি বলেন, সংসদ সদস্য যেমন নিয়মিত চা শ্রমিকদের খোঁজখবর রাখেন, তেমনি প্রধানমন্ত্রীও চা শ্রমিকদের প্রতি আন্তরিক। দীর্ঘদিন পর তাদের দুঃখ-কষ্টের কথা মন খুলে বলার মতো একজন মানুষ তারা পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি কানাই গোয়ালা বলেন, নির্বাচনের আগে মৌলভীবাজারে জনসভায় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কথা বলেছেন। জাতীয় নির্বাচনে বিজয়ের পর শ্রীমঙ্গলে এসে চা শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন। এবার বৃষ্টিতে ভেজা শ্রমিকদের জন্য রেইনকোট উপহার দিয়েছেন। তার বিশ্বাস, চা শ্রমিকদের প্রতিটি সমস্যা আলাদা করে বলতে হবে না; প্রধানমন্ত্রী নিজেই তাদের পাশে দাঁড়াবেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে রেইনকোট পাওয়া ১০ শ্রমিকের মধ্যে রয়েছেন, শ্রীমঙ্গলের কালিঘাট চা-বাগানের শান্তি উড়িয়া, মাকড়িছড়া চা-বাগানের মুন্নী কুর্মি, ভাড়াউড়া চা-বাগানের জ্যোৎস্না আক্তার, রাজঘাট চা-বাগানের রিনা তাঁতী ও শশিকা ব্যানার্জি, মাজদিহি চা-বাগানের সন্তুকী রায়; কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগানের কবিতা কর্মকার, মাধবপুর চা-বাগানের সুজাতা বিশ্বাস, উত্তর আলীনগর চা-বাগানের রিতা রাণী বাউরী এবং পাত্রখোলা চা-বাগানের আফখাতুন নাহার।

লিন্দি বলেন, আমাদের সংসদ সদস্য যেমন সবসময় আমাদের খোঁজখবর রাখেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানও চা শ্রমিকদের ভালোবাসেন। এতদিন পর আমাদের দুঃখ-কষ্টের কথা মন খুলে বলার মতো একজন মহৎ মানুষ পেয়েছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

সবুজ চা-বাগানের সারি, মাথার ওপর মেঘ আর হঠাৎ নেমে আসা বৃষ্টি, এই পরিচিত দৃশ্যের মধ্যেই এবার হয়তো দেখা যাবে নতুন একটি দৃশ্য। বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে নয়, রেইনকোট গায়ে দিয়েই চা-পাতা তুলছেন শ্রমিকরা। তাদের কাছে এই ছোট্ট পরিবর্তনই হয়ে উঠতে পারে বড় এক স্বস্তির গল্প।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় নারীসহ দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় নারীসহ দুই শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল-মিটিং অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজের যাবতীয় শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০
ঝিনাইদহের শৈলকুপায় সালিশি বৈঠক চলাকালে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্ত করে ৩ যুবক ধরা, দিলেন ‘বিশেষ পরিচয়’
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্ত করে ৩ যুবক ধরা, দিলেন ‘বিশেষ পরিচয়’
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ
সাতক্ষীরার শ্যামনগরে একটি বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী প্রতিষ্ঠানের হ্যাচারিতে স্থাপন করা হচ্ছে নতুন প্রযুক্তির ২৫০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প। স্থানীয় এই ওশান হ্যাচারিতে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে সাইমা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও জেনিক্সগ্রিন বাংলাদেশ।
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ
আরও পড়ুন
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও