ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

স্কুলের বাথরুম থেকে ভেসে এলো গোঙানি, পরে মিলল ছাত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:২৫ এএম
প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া উপজেলায় একটি বিদ্যালয় ছুটি হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সেখানকার শৌচাগার থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে তাকে উদ্ধার করেন নির্মাণশ্রমিকেরা। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

পুলিশ ও ওই ছাত্রীর ভাষ্য, বিদ্যালয় ছুটির পর একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত সে। তবে ঘটনার দিন তার পড়া ছিল না। বেলা দুইটার দিকে ক্লাস শেষে পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে একজন শিক্ষকের সঙ্গে কথা বলে বাড়ি ফেরার আগে শৌচাগারের দিকে যায় সে। সেখানে ঢোকার আগে পেছন থেকে কেউ তাকে আঘাত করে বলে জানায় ওই ছাত্রী।

শুক্রবার (২১ আগস্ট) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই ছাত্রী জানায়, আঘাত পেয়ে চিৎকার করতে গেলে হাত দিয়ে মুখ চেপে ধরে নাকে কোনো একটি পদার্থ স্প্রে করা হয়। এরপর সে আংশিক অচেতন হয়ে পড়ে। তবে কিছুটা জ্ঞান ছিল। এ সময় কেউ একজন ব্লেড দিয়ে তার হাতে আঘাত করছিল বলেও সে অনুভব করে। হামলাকারীদের নেশাগ্রস্ত মনে হয়েছিল বলে জানায় ওই ছাত্রী।

জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে, তার হাত-পা ও মুখ বাঁধা। কয়েকজনের কথাবার্তার শব্দও শুনতে পায়। হাত বাঁধা অবস্থায় দরজায় ধাক্কা দিতে থাকে সে। পরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজে থাকা শ্রমিকেরা শৌচাগারের তালা ভেঙে তাকে উদ্ধার করেন।

ওই ছাত্রী জানায়, হামলাকারীদের কাউকে সে দেখতে পারেনি। তবে তাদের কণ্ঠস্বর শুনলে সে শনাক্ত করতে পারবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ বছর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। অকৃতকার্য শিক্ষার্থী ও আগামী বছরের পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আগামী সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) একটি সভা করার কথা রয়েছে। এ জন্য শিক্ষকেরা অভিভাবকদের বাড়িতে গিয়ে বিষয়টি জানাচ্ছেন। এ কারণে টিফিনের পর বেলা দুইটার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

প্রধান শিক্ষক বলেন, বৃহস্পতিবার বিদ্যালয়ের দ্বিতীয় তলায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে একজন শিক্ষক আলাদাভাবে পড়াচ্ছিলেন। তিনি নিজে বেলা তিনটা পর্যন্ত বিদ্যালয়ে ছিলেন। পরে পরিচ্ছন্নতাকর্মী ওয়াশব্লকে কারও সাড়া না পেয়ে তালা লাগিয়ে তাকে বিষয়টি জানান। যে শিক্ষক শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন, তিনিও বিকেল চারটার দিকে কলাপসিবল গেট লাগিয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যান।

প্রধান শিক্ষক জানান, ভুক্তভোগী ছাত্রী শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে। বিদ্যালয়ে ৯টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে বারান্দার দুটি ক্যামেরা নষ্ট থাকায় ঘটনার বিষয়ে ফুটেজ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে জানান প্রধান শিক্ষক।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন বলেন, সে হামলাকারীদের দেখতে পারেনি। এ কারণে তাদের সম্পর্কে খুব বেশি তথ্যও দিতে পারেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো ওই ছাত্রীর পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন

ওসি হাওলাদার সানওয়ার হোসেন আরও বলেন, ওই ছাত্রীর বাবা একসময় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। আর্থিক বিষয় নিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার বিরোধ রয়েছে। সেই বিষয়ও তদন্তে বিবেচনায় নেওয়া হচ্ছে। ছাত্রীর হাতে ছোট ছোট ক্ষতচিহ্ন রয়েছে। কীভাবে ওই ক্ষত হয়েছে, সেটিও যাচাই করা হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একটু সহায়তায় বাঁচতে পারে হৃদযন্ত্রে ফুটো নিয়ে জন্ম নেওয়া ছাকওয়ান
কুড়িগ্রামের রাজারহাটে হৃদযন্ত্রে ফুটো নিয়ে জন্ম নেওয়া দুই মাস বয়সী শিশু ছাকওয়ান শ্বাসকষ্টে ভুগছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না। সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহায়তা চেয়েছেন তার বাবা-মা।
একটু সহায়তায় বাঁচতে পারে হৃদযন্ত্রে ফুটো নিয়ে জন্ম নেওয়া ছাকওয়ান
কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ মৃত্যুর ঘটনায় আত্মগোপনে থাকা চালক গ্রেপ্তার
কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার পাঁচজন যাত্রী নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক মো. লুৎফর শেখকে (৪৫) পাবনা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ মৃত্যুর ঘটনায় আত্মগোপনে থাকা চালক গ্রেপ্তার
মেয়ের বটির কোপে বৃদ্ধা মায়ের মৃত্যু
ফেনীর দাগনভূঞায় মেয়ের বটির কোপে ছেতার বেগম (৮০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে রিনা আক্তারকে আটক করেছে পুলিশ।
মেয়ের বটির কোপে বৃদ্ধা মায়ের মৃত্যু
প্রসূতির মৃত্যুর পর অবৈধ ক্লিনিক মালিকের কারাদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রয়োজনীয় চিকিৎসক-নার্স, বৈধ লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ক্লিনিক পরিচালনা এবং নিষেধাজ্ঞা অমান্য করে সিজারিয়ান অপারেশন করার দায়ে লুৎফর হোসেন নামে এক ক্লিনিক মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ক্লিনিকে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগও উঠেছে।
প্রসূতির মৃত্যুর পর অবৈধ ক্লিনিক মালিকের কারাদণ্ড
জামালপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার ৫
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে একজন উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বৈষ্ণব পাড়া ও লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ওই ছাত্রদল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. সুজাত মিয়া (৩৭), মো. সিফাত (২০), মো. রুবেল মিয়া (২৭), মো. ফুরকান হোসেন (১৯) এবং আমান উল্লাহ উদয় (২৭)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদের চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর এসআই মো. সোহাগ রানার নেতৃত্বে উপজেলার বৈষ্ণব পাড়ার সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে ছাত্রদল নেতা উদয়কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে চোরাইপথে মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন তারা। এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। রোববার দুপুরে মাদকসহ পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আরটিভি/ এসআর
জামালপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার ৫
আরও পড়ুন
খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তারিখ ঘোষণা
খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি
গরু-খাসি বলে ঘোড়ার মাংস চালিয়ে দিতেন পলাশ