ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম
সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে-ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। পরবর্তীতে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

আলিমুজ্জামানের প্রতিবেশি ফজলুর রহমান বলেন, আজ বিকেলে আছরের নামাজের পর আলিমুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজনই বাংলাদেশি। এই ঘটনায় দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে এসে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এতে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। পরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও তার পাটের গোডাউনে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে ১২ দিন ধরে। এর মধ্যে পুলিশের হাতে একাধিক কৌশলধারী মাদককারবারি ধরা পড়েছে। এদের মধ্যে ফতুল্লার কেতাবনগর এলাকার দুর্ধর্ষ মাদককারবারি উৎসর মাদক বিক্রির কৌশল দেখে পুলিশ আশ্চর্য হয়েছে।
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
বরিশালে পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগমের বিরুদ্ধে স্বামী নুরুজ্জামান হাওলাদারকে (৫৫) পিটিয়ে ও শ্বাসরোধে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ঘরের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছেন অভিযুক্ত স্ত্রী।
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার
জিওব্যাগেও থামছে না পদ্মার ভাঙন, ঝুঁকিতে কবরস্থান-বাজার-স্কুলসহ পাঁচ শতাধিক পরিবার
রাজবাড়ীর গোয়ালন্দে জিওব্যাগ ফেলেও থামানো যাচ্ছে না পদ্মা নদীর ভাঙন। তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় কবরস্থান, বাজার, স্কুল, উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ পাঁচ শতাধিক পরিবার ও শত শত হেক্টর তিন ফসলি কৃষিজমি ঝুঁকিতে পড়েছে। ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা নদীশাসনের মাধ্যমে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
জিওব্যাগেও থামছে না পদ্মার ভাঙন, ঝুঁকিতে কবরস্থান-বাজার-স্কুলসহ পাঁচ শতাধিক পরিবার
আরও পড়ুন
কলকাতায় মুসলিম পুলিশ সদস্যদের দাড়ি রাখা নিষিদ্ধ
কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল বাংলাদেশের দুই সিনেমা
‘পূজার ফুল’ নিয়ে বাড়ি ফেরা হলো না নিলয়ের
বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ