ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সজীব মোল্লা (২৭) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাকশী পেপার মিল এলাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সজীব মোল্লা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি প্রায় ৮ থেকে ৯ বছর ধরে সেনাবাহিনীতে চাকরিরত আছেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) ডিউটি শেষে সজীব কোয়ার্টারে ফিরে নিজ কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও রশি ব্যবহার করে ফাঁস দেন। পরে বিষয়টি জানাজানি হলে সহকর্মী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে ওই সেনা সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে সেজে ‘সুমাইয়া আক্তার’ নামে ভুয়া পরিচয় তৈরি করে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো
মুন্সীগঞ্জে পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা রক্ষা মিটিংয়ে শ্রীনগর উপজেলার জামায়াতের আমিরকে  লাঞ্ছিত ও মারধরের অভিযোগ ওঠেছে। পরে পুলিশ তাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
মুন্সীগঞ্জে পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৩ মাসের শিশুকে দুই লাখে বিক্রি, দাদা-দাদিসহ গ্রেপ্তার ৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সী এক শিশুকে দুই লাখ টাকায় বিক্রি করে পাচারের অভিযোগ উঠেছে তার বাবা ও স্বজনদের বিরুদ্ধে।
১৩ মাসের শিশুকে দুই লাখে বিক্রি, দাদা-দাদিসহ গ্রেপ্তার ৫
আরও পড়ুন
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল মেয়ের মরদেহ
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ