ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম
গ্রেপ্তারকৃতরা। ছবি: আরটিভি

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান আতা মিয়াকে (৬০) হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই গাজীপুর জেলা ইউনিট। আসামিদের গাজীপুর আদালতে তোলা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেনড

রোববার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুরের পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার।

গ্রেপ্তারকৃতরা হলেন কাপাসিয়ার ঘাগটিয়া চালার বাজার গ্রামের রাজ্জাক খানের ছেলে রাজীব খান (২৯) ও একই উপজেলার মির্জানগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে নকিবুল হাসান ওরফে রাকিব (২৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর রহমান। ওইদিন রাত ৮টার আগে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় একটি নির্জন কলাবাগানে অজ্ঞাত ছিনতাইকারীরা তাকে রশি দিয়ে গলায় পেঁচিয়ে রড ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। একমাত্র সন্তানের মৃত্যুর খবর শুনে তার মা জহুরা খাতুন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে গাজীপুর পিবিআই তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ২১ আগস্ট (শুক্রবার) রাতে কাপাসিয়ার চালাবাজার ও নরোত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়। চোরাই অটোরিকশা কেনার অপরাধে কিবরিয়া (৪২) নামে এক দোকানদারকেও গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, তারা ঋণের দায়ে জর্জরিত হয়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। আসামি নকিবুল চালক আতাউর রহমান আতা মিয়ার দূর সম্পর্কের আত্মীয় হওয়ায় তাকে খুব সহজেই ‘টার্গেট’ করে তারা। ঘটনার দিন কৌশলে আতা মিয়াকে নির্জন স্থানে ডেকে নেয় তারা। সেখানে রড, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এবং গলায় রশি পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরে অটোরিকশা ধুয়ে-মুছে পরিষ্কার করে ৪২ হাজার টাকায় বিক্রি করে তারা। আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং অটোরিকশা বিক্রির নগদ ২২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বলেন, একজন নিরীহ চালককে হত্যা এবং তার পর মুহূর্তেই মায়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে এই ক্লুলেস হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পার পেয়ে যাবে। পিবিআই দ্রুততম সময়ে আসামিদের ধরতে সক্ষম হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আদালতে দ্রুততম সময়ে নিখুঁত চার্জশিট দাখিল করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর