ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের সঙ্গে ডিআইজি পদায়নের সম্পর্ক নেই: আরপিএমপি

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১২:২৩ এএম
ছবি : আরটিভি

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন নিয়ে বিভ্রান্তি দূর করতে সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার পদায়নটি সম্পূর্ণ প্রশাসনিক ও পূর্বনির্ধারিত আদেশ; মাছুয়াপাড়ায় সংঘটিত একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (২৫ আগস্ট) আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানান আরপিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে মাছুয়াপাড়ার ৪ হত্যাকাণ্ডের জেরে বা তাকে সরিয়ে দিয়ে অন্য কর্মকর্তা পদায়ন করা হয়েছে, যা তথ্যগতভাবে সঠিক নয়।

আরও পড়ুন

প্রকৃতপক্ষে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী গত ১২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে তাকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়নের আদেশ দেওয়া হয়। আর মাছুয়াপাড়ার নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এর প্রায় ১০ দিন পর, অর্থাৎ ২২ আগস্ট। ফলে হত্যাকাণ্ডের কারণে তাকে সরিয়ে দেওয়ার খবরের কোনো ভিত্তি নেই।

আরপিএমপি মিডিয়া সেল আরও জানায়, দায়িত্ব থাকাকালীন কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সুদৃঢ় নেতৃত্ব ও তদারকির কারণে চাঞ্চল্যকর মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত অগ্রগতি অর্জিত হয়েছে। ঘটনার পরপরই আলামত জব্দসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ অনুরোধ জানিয়ে বলে, পূর্বনির্ধারিত সরকারি সিদ্ধান্তকে হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকা উচিত। জনআস্থা অক্ষুণ্ণ রাখতে গণমাধ্যমগুলোকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছে আরপিএমপি।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মু. মাহবুবুর রশিদকে।

এ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে আরপিএমপির সাবেক পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

উল্লেখ্য, ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল আরপিএমপি কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন এবং গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যা, সেই রাজু গ্রেপ্তার
তাজমিনের ১৭ দিনের প্রেমিক কে এই রাজু
রংপুরে নকল সার কারখানায় অভিযান
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত