ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে বিরল সাইবোল্ড’স ওয়াটার স্নেক উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি সাইবোল্ড’স ওয়াটার স্নেক উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।

বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, রাতে কুঞ্জবন গ্রামের একটি বাড়ির পাশের জমিতে এলাকার লোকজন একটি সাপের বাচ্চা দেখতে পান। সাপটি অপরিচিত হওয়ায় তারা ভয় পান। পরে স্থানীয় শিক্ষক একরামুল কবীর আমাদের খবর দিলে আমরা সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করি। এই সাপ আগে কখনো দেখিনি। এখন পরিচয় বলা যাচ্ছে না।

আরও পড়ুন

তবে সাপ বিশেষজ্ঞ শাহরিয়ার সিজার রহমান বলেন, এটি সাইবোল্ড’স ওয়াটার স্নেক। বিরল প্রজাতির দুর্লভ একটি সাপ। বাংলায় কোনো নাম নেই। রংপুর, কুড়িগ্রাম এলাকায় কদাচিৎ দেখা যায়। সাপটি কলুব্রিডি পরিবারের একটি নির্বিষ জলচর সাপ। বাংলাদেশ ও ভারতের মিঠাপানির জলাশয়, নদী, খাল ও বিলে মূলত এই প্রজাতির সাপ দেখা যায়। এদের শরীর অপেক্ষাকৃত মোটা এবং পিঠের ওপর কালচে বা ধূসর বাদামি রঙের ছোপ ছোপ দাগ থাকে।

তিনি জানান, এটি প্রধানত মাছ ও উভচর প্রাণী (ব্যাঙ) খেয়ে বেঁচে থাকে। এরা অধিকাংশ সময় পানিতে বা জলাভূমির আশপাশে কাটায়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা সাপটিকে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করব। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
চট্টগ্রামে বিষধর শঙ্খিনীর ৩ ঘণ্টার অস্ত্রোপচার
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার