ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় যুবক, ঘটনা কী

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় চার লাখ ভোল্টেজের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় গ্রিড বিদ্যুতের খুঁটির (টাওয়ার) চূড়ায় উঠে বসে আছেন এক অজ্ঞাত যুবক। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা আনুমানিক ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই যুবককে বিশাল আকৃতির বিদ্যুতের খুঁটির একেবারে চূড়ায় দেখতে পান। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উচ্চ ভোল্টেজের এই লাইনে যুবককে দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে লাইনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া গ্রহণ করা হয়। দুপুর দেড়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

এদিকে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ টাওয়ারের নিচে উৎসুক জনতার ভিড় জমে যায়।

যুবকটি কী কারণে বা কীভাবে এতো উঁচুতে চার লাখ ভোল্টের খুঁটিতে উঠলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি এবং তার মানসিক ভারসাম্য নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন চলছে।

উদ্ধার অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ।
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাও গ্র‍ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে আটক হন এএসআই দেলোয়ার হোসেন।
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
সৌদি আরবের ৩০ কেজির পার্সেল দেশে এসে হয়ে গেলে ১৯ কেজি!
সৌদিআরব থেকে পাঠানো ২৯.৯০ কেজি মালামাল ব্রাহ্মণবাড়িয়া এসে হয়ে গেলে ১৯.৭০ কেজি। সরকারী ডাক বিভাগে আসা এই পার্সেলের প্রাপক ওজনে কম দেখে সেটি গ্রহনে আপত্তি করলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার।
সৌদি আরবের ৩০ কেজির পার্সেল দেশে এসে হয়ে গেলে ১৯ কেজি!
হত্যার হুমকি পেলেন যুবদল নেতা, চিঠিতে লেখা ‘জয় বাংলা’  
যুবদলের ওই নেতার বাড়ির প্রধান ফটকের সামনে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল। সেইসঙ্গে রেখে যাওয়া হয়েছে এক চিঠি, যাতে লেখা— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। 
হত্যার হুমকি পেলেন যুবদল নেতা, চিঠিতে লেখা ‘জয় বাংলা’  
আরও পড়ুন
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
প্রবাসে ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড় ভাইও
ফটিকছড়িতে বিশাল জশনে জুলুছ পালিত