ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৯:১৮ এএম
সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মিন্টু শেখ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরে একটি মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন মিন্টু শেখ নামে এক বিএনপি নেতা। ওই স্লোগানের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিন্টু শেখ সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি।

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা নোটিশে বলা হয়, বৃহস্পতিবার একটি মানববন্ধনে আপনি (মিন্টু শেখ) বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম বিতর্কের সৃষ্টি করেছে। বিএনপির দায়িত্বশীল দলীয় পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন আপনার (মিন্টু শেখ) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— এ বিষয়ে আপনার লিখিত বক্তব্য জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আগামী তিনদিনের মধ্যে দিতে নির্দেশনা দেওয়া হলো।

আরও পড়ুন

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে নোটিশে বলা হয়।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানববন্ধনে জয় বাংলা স্লোগানে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি দলের দৃষ্টিগোচর হয়েছে। আর এ কারণেই দল মিন্টু শেখকে শোকজ নোটিশ দিয়েছেন। এখন তিনি তার ব্যাখ্যা দেবেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক শ্রমিকদের আন্দোলনে মাথা ফাটালো বিএনপি নেতাদের
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পোশাক শ্রমিকদের আন্দোলনে মাথা ফাটালো বিএনপি নেতাদের
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
পঞ্চগড়ে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
গাজীপুর মহানগরীর আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকাওয়াত হোসেন ইমতিয়াজ। হামলাকারীরা তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার একটি সরকারি কলেজসহ ১১টি কলেজের প্রকাশিত ফলাফলে গড় পাসের হার নেমে এসেছে প্রায় ২৭ শতাংশে। অথচ ২০২৫ সালে এসব কলেজে গড় পাসের হার ছিল প্রায় ৬৫ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হারে এমন বড় পতনে অভিভাবক ও স্থানীয়রাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে কলেজগুলোর পাঠদান, শিক্ষার মান ও শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে।
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের কয়েক লাখ টাকার নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
আরও পড়ুন
পোশাক শ্রমিকদের আন্দোলনে মাথা ফাটালো বিএনপি নেতাদের
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, যুবদলে আলোচনায় কারা