ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩২ এএম
ছবি : আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কালামপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী নাসরিন আক্তার (৪০) বাদী হয়ে রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

আরও পড়ুন

​জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী স্থানীয় চন্দ্রা কালাপুর এলাকায় ‘মেসার্স রাসেল এন্টারপ্রাইজ’ নামে রড-সিমেন্টের ব্যবসা পরিচালনা এবং মাটি ভরাট করে আসছিলেন। এর জের ধরে একই এলাকার তৌহিদুল ইসলাম রাজীব (৩৫), মো. মারুফ (৩১), রাজু (৩২) ও সুজন (২৭)-সহ বিবাদীরা দীর্ঘদিন ধরে তার সঙ্গে শত্রুতা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

​ঘটনার দিন দুপুরে ব্যবসায়ী দোকান থেকে বাড়ি ফেরার পথে বিবাদীরা লাঠি ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। খবর পেয়ে তার স্ত্রী নাসরিন আক্তার স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে বিবাদীরা তাকেও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম সৃষ্টি করে এবং খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দম্পতি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে নিরাপত্তা ও আইনি ব্যবস্থার স্বার্থে থানায় বৃহস্পতিবার রাত ১০টায় একটি জিডি করা হয়েছে।

chd

গত কয়েকদিন আগে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এএস আই) আমিনুল ইসলাম জানান, মারামারি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু