ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল: পর্যটন মন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: আরটিভি

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সংকট নিরসনে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল। তবে এর টেকসই সমাধানে কিছুটা সময় প্রয়োজন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সময়ের গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থাপনা দেশকে একটি ঝামেলার মধ্যে ফেলেছে। সেই ঝামেলা এখন বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এটি বর্তমান সরকার তৈরি করেনি।

বিরোধী দল ও সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই আন্দোলন করতে চান। বিরোধী দলের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা প্রায়ই গ্যাস-বিদ্যুৎ দিতে না পারার অভিযোগ তুলে সরকারকে সরে যেতে বলেন। কিন্তু প্রশ্ন হলো, সরকার সরে গেলে পরদিনই কি তারা বিদ্যুৎ দিতে পারবেন? ছয় মাসের মধ্যে কি গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান করতে পারবেন? পারবেন না। কারণ, এসব অবকাঠামো গড়ে তুলতে সময়ের প্রয়োজন।

তিনি বলেন, একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও সেটি নির্মাণ করতে অন্তত দুই বছর সময় লাগে। নতুন প্রযুক্তি ব্যবহার করে দ্রুত কাজ করলেও দেড় থেকে দুই বছর সময় লাগবেই। সরকার সেই লক্ষ্যেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

জনভোগান্তি ও প্রশাসনিক বিশৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কথায় কথায় জঞ্জাল তৈরি না করে যারা সামাজিক ও প্রশাসনিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। সরকারের একটাই লক্ষ্য— জনগণ যেন সুখে থাকে এবং একটি ভালো বাংলাদেশ পায়।

আরও পড়ুন

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের বোয়িং উড়োজাহাজ ব্যবহারের অনুরোধ ছিল। সেই অনুযায়ী বাংলাদেশ ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। পাশাপাশি আরও কিছু উড়োজাহাজ ইজারা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, ইউরোপের ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির যৌথ উদ্যোগে তৈরি এয়ারবাস থেকেও নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মাধ্যমে দেশের বিমান খাতকে আরও আধুনিক ও শক্তিশালী করা হবে।

দেশের উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার দেশকে আরও উন্নত করতে চায়। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন— এটাই প্রত্যাশা।

সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু