ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ক্ষোভ ও হতাশা প্রকাশ পুলিশ পরিদর্শকের

‘নিজের সন্তানকেই নিরাপত্তা দিতে পারিনি, অন্যকে কীভাবে দেব’

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশিতে নিজের বাসার গেটের সামনেই বেপরোয়া ও অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাওয়াল আনসারী। আহত নাওয়াল চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগে কর্মরত পরিদর্শক আনসারুল করিমের মেয়ে।

সোমবার (৩১ আগস্ট) বেলা দেড়টার দিকে জালালাবাদ সোসাইটির ৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন আনসারুল করিম। তিনি লেখেন, সকাল আটটায় আমি নিজেই আমার আদরের মেয়েটিকে স্কুলে নামিয়ে দিয়ে আসলাম। ক্লাস শেষ করে ঠিক বাসার মেইন গেটের সামনে আসার পর দ্রুতগতির একটি অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা অবুঝ মেয়েটাকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

তিনি আরও প্রশ্ন তোলেন, সরকারি চাকরি করে নিজের অবুঝ সন্তানের নিরাপত্তা যেখানে নিশ্চিত করতে পারি না, সেখানে কীভাবে অন্যের নিরাপত্তা নিশ্চিত করব?

পরিবার সূত্রে জানা গেছে, নাওয়াল দুই হাত, মাথা, ঠোঁট, পুরো মুখমণ্ডল ও কপালে গুরুতর আঘাত পেয়েছে। প্রথমে তাকে জিইসি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আনসারুল করিম অভিযোগ করে বলেন, প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্সহীন অটোরিকশাচালকদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের প্রতি এসব অবৈধ যানবাহন জব্দ করে স্থায়ীভাবে চলাচলের পথ বন্ধ করার আহ্বান জানান তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
আরও পড়ুন
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
একসঙ্গে একই ব্যাচের চার বন্ধুর বাজিমাত
আওয়ামী লীগের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন