ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হিজড়া গুরুমার লাশ উদ্ধার, অচেনা যুবককে ঘিরে তদন্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাসায় রাতে এক অচেনা যুবক আসা-যাওয়ার পরদিন সকালে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গলার সোনার চেইন, গরু বিক্রির চার লাখ টাকা ও দুটি মুঠোফোন খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরের আমবাগান রেলওয়ে কলোনি-সংলগ্ন হিজড়া কলোনিতে মৌসুমীর বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। বাসার একটি কক্ষে খাটের ওপর তার লাশ পড়ে ছিল। গলায় আঘাতের চিহ্ন ছিল। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে রাতে এক যুবককে মৌসুমীর বাসায় ঢুকতে ও পরে বের হয়ে যেতে দেখা গেছে। মৌসুমী নিজেই তাকে দরজা খুলে দিয়েছিলেন। এতে ওই যুবক তার পূর্বপরিচিত হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে হিজড়া সম্প্রদায়ের কেউ তাকে চিনতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মৌসুমীর বাসার পেছনে গরুর একটি খামার রয়েছে। গরু বিক্রির চার লাখ টাকা তার কাছে ছিল। ঘটনার পর থেকে গলার সোনার চেইন, টাকা ও দুটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না। গরু বিক্রির টাকা বাসায় থাকার খবর পেয়ে কোনো পূর্বপরিচিত ব্যক্তি এসেছিলেন কি না, অথবা ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, মৌসুমীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। চেইন নেওয়ার সময় টানাটানিতে আঘাত লেগেছে, নাকি তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

ঘটনার দুই দিন পার হলেও রোববার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খুলশী থানায় মামলা হয়েছে। অচেনা যুবকের পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তার এবং টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি