
কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ জন চোর-ছিনতাইকারী, ৮ জন মাদকসেবী, ৩ জন ধর্তব্য অপরাধের আসামি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাইফুল ইসলাম বাবু (২১), মো. ইসমাঈল ওরফে বাঘা (২৭) ও আমান উল্লাহকে (২৬)। তারা কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
চুরির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সজিব দে (২৩), অপু দে (২২), রশিদ আহম্মদ (২২), আব্দুর রহিম (৩৩), নেছার উদ্দিন (২১) ও মো. আইয়ুব (২৫)।
তাদের মধ্যে সজিব দে ও অপু দে চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের শাহ ওমরাবাদ এলাকার বাসিন্দা। অন্যরা কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে- মো. এনামুল হক (২০), রবিউল হাসান (২৬), আব্দুল করিম (২৭), আবুল ফয়েজ (২৬), নুরুল আলম (২৬), এরশাদুল ইব্রাহিম (২০), মো. এহেছান (২০) ও আবু তৈয়বকে (২৭)।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন— মো. রুহুল আমিন (৫৯), মো. মোস্তফা (৬৮) ও মো. মাজেদ।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. ইসমাইল (২৪) ও তৈয়বা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরটিভি/এমএইচজে


