ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদক ও জুয়ার টাকা না পেয়ে ঘর জ্বালিয়ে দিলেন দুই ভাই

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের নড়িয়ায় মাদকের ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই ভাই হলেন— একই এলাকার নাসির ওরফে সবুর বেপারীর ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত। নেশা ও জুয়া খেলার জন্য প্রায়ই তারা বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা দিতে না পারলে বাবা-মাকে মারধর, বাড়িঘর ভাঙচুরসহ নানা ধরনের নির্যাতন করতেন।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ভাইকে দেওয়ার জন্য তাদের বাবা ৩০ হাজার টাকা কিস্তিতে ঋণ নেন। কিন্তু ওই টাকা দুই ভাই জুয়া খেলে ও নেশা করে শেষ করে ফেলেন। পরে কষ্ট করে সেই ঋণের কিস্তি পরিশোধ করেন তাদের বাবা। সবশেষ শুক্রবার আবারও দুই ভাই তাদের বাবার কাছে ৫০ হাজার টাকা কিস্তিতে তুলে দেওয়ার দাবি করেন। টাকা না দিলে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন তারা। পরে বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা নিজেদের থাকার ঘরে আগুন ধরিয়ে দেন।

পরে খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

তাদের বড় ভাই আলআমিন বলেন, আমার ছোট দুই ভাই সবসময় বাবা-মায়ের সঙ্গে টাকার জন্য ঝামেলা করে। ওদের নেশার জন্য টাকা না দিলেই বাবা-মায়ের ওপর অত্যাচার, বাড়িঘর ভাঙচুর করে। কিছুদিন আগে ৩০ হাজার টাকা কিস্তিতে তুলে দিয়েছিলাম। ওরা সেই টাকা জুয়া খেলে আর নেশা করে শেষ করেছে। আজ আবার ৫০ হাজার টাকা চেয়েছে। বাবা টাকা দেবেন না বলায় বাড়িতে আগুন দিয়ে দিয়েছে। আমরা এখন এ থেকে কীভাবে মুক্তি পাব, সেই ব্যবস্থা করেন।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তারা নেশার টাকার জন্য নিজেদের ঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আগামীকাল থেকেই মাদকের বিষয়ে সর্বোচ্চ জায়গা থেকে ব্যবস্থা নেব।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর
সৌদিতে মাদকসহ গ্রেপ্তার ৫ বাংলাদেশি