ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অপহরণের ‘নাটক সাজিয়ে’ নিজেই মুক্তিপণ চান আরিফুর, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
গ্রেপ্তার আরিফুর রহমান। ছবি: সংগৃহীত

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা। তবে শেষ পর্যন্ত র‌্যাবের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তিনি উদ্ধার হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেসার্স রাকিব ট্রান্সপোর্ট এজেন্সির সামনে অভিযান চালিয়ে আরিফুরকে উদ্ধার করা হয়।

আরিফুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা গ্রামের সামছুল আজমের ছেলে। বর্তমানে তিনি ঢাকার ভাটারা এলাকায় থেকে ফুটপাতে পোশাকের ব্যবসা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকার সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক বন্ধুর সঙ্গে ছিলেন আরিফুর। এ সময় বিকাশে টাকা তোলার কথা বলে তিনি একটু দূরে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় বন্ধু তাকে ফোন করেন, কিন্তু আরিফ ফোন ধরেননি। একপর্যায়ে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে আরিফের বন্ধু বিষয়টি তার পরিবারকে জানান।

পরদিন ১০ সেপ্টেম্বর আরিফের মোবাইল নম্বর থেকে তার ভাইয়ের ফোনে একটি কল আসে। এক অজ্ঞাত ব্যক্তি নিজেকে অপহরণকারী পরিচয় দিয়ে আরিফকে জীবিত ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কয়েক ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ১০ সেপ্টেম্বর আরিফের ভাই বাদী হয়ে ঢাকার ভাটারা থানায় একটি অপহরণ মামলা করেন।

র‌্যাব-৭ জানায়, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অপহৃত আরিফ চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাত ১২টার দিকে ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে আরিফ জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। এতে তার প্রায় দুই থেকে তিন লাখ টাকার ঋণ হয়। সেই ঋণ শোধ করতেই তিনি নিজে গা ঢাকা দিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করার এই নাটক সাজান।

গ্রেপ্তার আরিফুরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর...