ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারকের অন্যতম সহযোগী ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) একটি টং ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. ইয়াছিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই টিলার টং ঘরে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা চক্রের অন্যান্য সদস্যরা কৌশলে জঙ্গলে পালিয়ে গেলেও পুলিশ ঘেরাও করে টেস্টার মোবারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে ২টি কাঠের বাটযুক্ত ধারালো ছোড়া/তরবারি, ১টি স্টিলের হাতলযুক্ত রামদা, ১টি কাঠের বাটযুক্ত রামদা, ১টি লোহার শাবল, ১টি ধারালো ছুরি, ১টি ধারালো ধামা, ১টি ধারালো দা, ১টি এসএস পাইপ এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টেস্টার মোবারক চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেভিড ইমন এবং মো. মোবারক হোসেন প্রকাশ কালা মোবারকের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, গ্রেপ্তার আসামিসহ পলাতকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং এই সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে ফটিকছড়ি থানা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

‌আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
শ্রমজীবী নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: শ্রমমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন তিন শতাধিক
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার