ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চাকরিবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ‘রামরাজত্ব’ গড়েছেন এই সরকারি প্রকৌশলী 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: আরটিভি

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজী মহসিনের বিরুদ্ধে একক ক্ষমতার আধিপত্য গড়ে তোলার অভিযোগ উঠেছে। সরকারি তদারকি কর্মকর্তার দায়িত্বে থেকে বেনামে নিজেই ঠিকাদার সেজে প্রকল্পের লাখ লাখ টাকা পকেটস্থ করার পাশাপাশি অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার চাঞ্চল্যকর তথ্য মিলেছে তার বিরুদ্ধে।

তথ্য নিয়ে জানা গেছে, ২০২১ সালের সেপ্টেম্বরে ঝিনাইদহে পদায়নের পর থেকে অদৃশ্য ক্ষমতায় চার বছর ধরে একই স্থানে বহাল রয়েছেন এই কর্মকর্তা।

অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তিনি নিজের বদলি ঠেকিয়ে রাখেন। বিনামূল্যে বহুতল ভবনের আর্কিটেকচারাল নকশা তৈরি করে দেওয়া ও প্রভাব খাটিয়ে অবৈধ জমি দখলে সহায়তার বিনিময়ে তিনি এই রাজনৈতিক সুরক্ষা পেতেন। আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতেও তার প্রকাশ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সরকারি চাকরির বিধিমালার তোয়াক্কা না করে শহরের সমবায় মার্কেটে ‘রূপসী বাংলা’ নামে একটি বাণিজ্যিক আর্কিটেকচারাল কনসাল্টেন্সি ফার্ম চালাচ্ছেন তিনি। কাগজে-কলমে স্ত্রী স্বত্বাধিকারী হলেও কার্যত মহসীন নিজেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রায়শই দাপ্তরিক সময় ফাঁকি দিয়ে ওই ফার্মে বসে বাণিজ্যিক নকশা বিক্রি করেন তিনি। এমনকি ১০ম গ্রেডের কর্মকর্তা হওয়া সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে নিজ কক্ষে সার্বক্ষণিক এসি ব্যবহার করে দাপ্তরিক বিলাসিতা চালিয়ে যাচ্ছেন।

সবচেয়ে বড় অনিয়মের চিত্র দেখা গেছে ই-জিপি দরপত্র প্রক্রিয়ায়। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় ভাটই শাখায় ‘এস-৬এ’ জি-কে সেচ খালের সংস্কারের জন্য পৃথক দুটি প্রকল্প আহ্বান করা হয়।

নথি পর্যালোচনায় জানা যায়, ভাটই এলাকায় এস-৬এ সেচ খালের প্রথম দেড় কিলোমিটার (০ থেকে ১ দশমিক ৫ কিমি) বাঁধ মেরামত কাজের দরপত্র গত বছরের ২৯ জানুয়ারি প্রকাশিত হয়। দলিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম থাকলেও মূল আর্থিক লেনদেন ও কাজের তদারকি মহসীন নিজেই নিয়ন্ত্রণ করেন। একইভাবে, ৩ থেকে সাড়ে ৪ কিলোমিটার অংশ পাড় সংস্কারের দ্বিতীয় প্রকল্পে রংপুরের ঠিকাদার মো. হাসিবুল হাসানের নামে ২১ লাখ ৪৮ হাজার ৬২৬ টাকার চুক্তি দেখানো হলেও বাস্তবে পুরো কাজ পরিচালনা করেন প্রকৌশলী মহসীন নিজেই। তদারককারী হয়ে নিজে কাজ করায় অত্যন্ত নিম্নমানের সংস্কার করে সরকারি বরাদ্দের বড় অংশ আত্মসাৎ করা হয়েছে।

এ ছাড়া চরমুরারিদহ এলাকার D7N নিষ্কাশন খাল থেকে ড্রেজার বসিয়ে অবৈধ বালি তোলায় নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের ফলে খালের পাড় ধসে অন্তত ১০-১২টি বসতবাড়ি ও স্থানীয় রাস্তাঘাট বিলীন হওয়ার উপক্রম হয়েছে। আর এই কৃত্রিম ধস মেরামতের দোহাই দিয়ে সরকারি কোষাগার থেকে পুনরায় অতিরিক্ত বাজেট বরাদ্দের ফন্দি আঁকা হচ্ছে।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী কাজী মহসীন উদ্দিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে দাবি করে বলেন, কনসাল্টেন্সি ফার্মটি আমার স্ত্রীর। আমি শুধু অবসর সময়ে সেখানে গিয়ে বসি। আর টেন্ডার কিংবা বালু উত্তোলনে আমার কোনো সম্পৃক্ততা নেই।

চাকরিবিধি লঙ্ঘন ও ঠিকাদারি অনিয়মের বিষয়ে ঝিনাইদহ পাউবোর নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, চাকরির বিধিমালা না দেখে মন্তব্য করা যাবে না। আপনারা তথ্য অধিকার আইনে আবেদন করুন, আইন দেখে জানানো হবে।

ঝিনাইদহ সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ সায়েদুল ইসলাম বলেন, পাউবোর সরকারি ভাবমূর্তি উদ্ধার এবং উন্নয়ন প্রকল্পের অর্থ অপচয় বন্ধে অভিযুক্ত এই প্রকৌশলীর বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার বলে মনে করি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহে প্রধান শিক্ষক পিয়ার মোহাম্মদের বিরুদ্ধে যত অভিযোগ
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার