ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সব হারিয়েও পুলিশে যাচ্ছেন না কেউ, কী ঘটছে খুলনায়?

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
এআই দিয়ে বানানো ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাধারণ বন্ধুত্বের বার্তা। সেখান থেকেই আলাপ। তারপর চাতুর্যের সাথে তৈরি করা নিখুঁত এক প্রেমের সম্পর্ক। ভালোবাসার টানে একান্তে দেখা করতেই রূপ নেয় চরম দুঃস্বপ্ন। একটি ঘরে আটকে রেখে চলে মারধর। বিবস্ত্র করে গোপনে ধারণ করা হয় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। মুহূর্তে নেমে আসে জিম্মিদশা এবং দাবি করা হয় মোটা অঙ্কের টাকা।

এমনই এক অদৃশ্য ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন খুলনার বিত্তশালীরা। কিন্তু কেউ মুখ খুলছেন না। পুলিশের দ্বারেও যাচ্ছেন না। আড়ালেই থেকে যাচ্ছে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হওয়ার ঘটনাগুলো। শহরটিজুড়ে এখন এমনই ভাবে ছড়িয়ে পড়েছে ‘হানি ট্র্যাপ’ বা ভালোবাসার ছদ্মবেশী এক নতুন আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনায় অন্তত ১৫ থেকে ২০টি অপরাধী চক্র বর্তমানে সক্রিয় রয়েছে। সুন্দরী তরুণীদের ব্যবহার করে মূলত উঠতি বয়সী ধনাঢ্য ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তা, আইনজীবী ও ব্যাংকারদের টার্গেট করে এই সিন্ডিকেট। ফেসবুকে বিজ্ঞাপন বা মেসেঞ্জারে যোগাযোগের পর নির্জন কোনো ফ্ল্যাট বা আবাসিক হোটেলে ডেকে এনে জিম্মি করা হয় শিকারকে। এরপর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফাঁকা স্ট্যাম্প বা ব্যাংকের চেকে সই নেওয়া হয় এবং আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ।

সম্প্রতি নগরীর সোনাডাঙ্গা, বটিয়াঘাটা ও ফুলতলায় অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকটি চক্রের নারী সদস্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে। সোনাডাঙ্গার একটি ফ্ল্যাট থেকে সাত নারী সদস্যকে গ্রেপ্তারসহ উদ্ধার করা হয় স্বাক্ষর করা ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প। তবে পুলিশি জালে কিছু সদস্য ধরা পড়লেও মূল হোতারা অধরাই থেকে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, প্রতারণার শিকার হওয়ার পর পুলিশের কাছে গেলে উল্টো হয়রানি ও বিষয়টি জানাজানি হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া এই অপরাধী চক্রগুলোর পেছনে কতিপয় ভুয়া সাংবাদিক, নামধারী নেতা ও প্রভাবশালীদের ছত্রছায়া থাকায় সাধারণ মানুষ আইনি পদক্ষেপ নিতে সাহস পাচ্ছেন না।

খুলনা নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ ও সুশাসনের অভাবের কারণেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা যদি সাহস করে মামলা না করেন, তবে এই চক্রগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম এম শাকিলুজ্জামান জানান, অসচেতনতা ও অনৈতিক প্রলোভনে পা দেওয়ার কারণেই মানুষ এ ধরনের বিপদে পড়ছে। তিনি আরও বলেন, ‘আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি। ভুক্তভোগীরা গোপনীয়তা বজায় রেখে অভিযোগ দিলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়