ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

কর্মকর্তাদের ব্যক্তিগত কাজে ডাক পড়ে দুই নারী কর্মচারীর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম
নড়িয়া পৌরসভা কার্যালয়, বায়ে নড়িয়া পৌরসভার প্রশাসক লাকি দাস, ডানে পৌরসভার অফিস সহায়ক রিতা রানী। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া পৌরসভা কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরি করলেও দুই নারী কর্মচারীকে দিয়ে বাসায় ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ উঠেছে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী খন্দকার ফিরোজ আহমেদের বিরুদ্ধে।

তাদের ব্যক্তিগত কাজে দুই নারী কর্মচারী অনীহা প্রকাশ করলে তাদের চাকরিচ্যুতির হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, পৌরসভার অফিস সহায়ক রিতা রানী প্রতিদিন সকালে পৌরসভা কার্যালয়ে হাজিরা দেওয়ার পর প্রশাসকের বাসায় যান। সেখানে কয়েক ঘণ্টা অবস্থানের পর দুপুর ১টার দিকে তিনি আবার পৌরসভা কার্যালয়ে ফিরে যান। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস নড়িয়া পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই অফিস সহায়ক রিতা রানীকে নিয়মিত এবং অপর অফিস সহায়ক নাসিমা বেগমকে মাঝেমধ্যে প্রশাসকের বাসায় কাজ করতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, রিতা রানী প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে অফিসে গিয়ে হাজিরা দেন। এরপরই তিনি পৌর প্রশাসকের বাসায় চলে যান। প্রশাসকের বাসায় কাজ শেষ করে প্রতিদিন দুপুর ১টার দিকে তিনি আবার পৌরসভা কার্যালয়ে ফিরে যান।

দুপুর ১টার দিকে তাকে পৌরসভা কার্যালয়ে ঢোকার সময় কথা বললে রিতা রানী জানান, তিনি প্রশাসকের বাসা থেকেই ফিরেছেন। সপ্তাহে কত দিন এভাবে কাজ করতে হয়— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদিনই যেতে হয়। না গেলে চাকরি থাকবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী অভিযোগ করেন, অফিস সহায়ক পদে নিয়োজিত কর্মচারীদের ব্যক্তিগত বাসার কাজে পাঠানো হচ্ছে। এতে একদিকে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটছে, অন্যদিকে কর্মচারীদের মধ্যে চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে।

ওই কর্মচারীর দাবি, প্রতিদিন রিতা রানীকে প্রশাসকের বাসায় পাঠানো হয়। তিনি যেতে না চাইলে চাকরি চলে যাওয়ার ভয় দেখানো হয়। অনেক সময় রিতা রানী ও নাসিমা বেগম— দুজনকেই একসঙ্গে বাসায় কাজ করতে যেতে হয়।

এ বিষয়ে জানতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী খন্দকার ফিরোজ আহমেদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি গণমাধ্যমকে বলেন, প্রশাসক ছোট একটি মেয়েকে নিয়ে একা থাকেন। তার বাসায় স্থায়ী গৃহকর্মী থাকলেও মাঝেমধ্যে প্রশাসকের অনুরোধে রিতা রানীকে শিশুটির দেখাশোনার জন্য পাঠানো হয়। তবে চাকরিচ্যুত করার হুমকির অভিযোগ তিনি অস্বীকার করেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাকি দাসও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি স্বীকার করেন, মাঝেমধ্যে রিতা রানীকে তার বাসায় নেওয়া হয়। তিনি বলেন, তিনি ছোট একটি সন্তানকে নিয়ে একা থাকেন। বাসায় স্থায়ী গৃহকর্মী থাকলেও প্রয়োজনের সময় রিতা রানীকে মেয়ের দেখাশোনার জন্য ডাকা হয়।

অফিসের কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা বিধিসম্মত কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিয়মসম্মত নয়। তবে পরিস্থিতির কারণে মাঝেমধ্যে এমনটি করতে হয়েছে। সাংবাদিকদের আপত্তির পর তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করাবেন না বলেও জানান।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, বিষয়টি মানবিক দিক থেকেও দেখা যেতে পারে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একা থাকেন এবং তার ছোট সন্তান রয়েছে। তবে পৌরসভা উপজেলা প্রশাসনের অধীন নয়। সে কারণে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক মন্তব্য করতে চান না। তবে সহকর্মী হিসেবে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেবেন বলে জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডোবায় মিলল ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বস্তাবন্দি অবস্থায় মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামির হোসেন নামে এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ডোবায় মিলল ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ
অযত্ন-অবহেলায় জৌলুস হারাচ্ছে বরিশালের এই জমিদার বাড়ি
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা এলাকার শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী চরহোগলা জমিদার বাড়ি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। স্থানীয়ভাবে চরহোগলা চৌধুরী বাড়ি বা কালামিয়া জমিদার বাড়ি নামে পরিচিত এ স্থাপনাটি দীর্ঘদিন ধরে সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে গুরুত্বপূর্ণ এ ঐতিহাসিক স্থাপত্যকীর্তি হারিয়ে যেতে পারে। প্রাচীন এই জমিদার বাড়িটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।
অযত্ন-অবহেলায় জৌলুস হারাচ্ছে বরিশালের এই জমিদার বাড়ি
চট্টগ্রামের কারাগারে বন্দি ১৯৮ বিদেশি নাগরিক, অপরাধ কী?
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দিদের মধ্যে মিয়ানমার, চীন, নাইজেরিয়া, লাওস, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বিশেষ করে মিয়ানমারের নাগরিকদের বড় একটি অংশ
চট্টগ্রামের কারাগারে বন্দি ১৯৮ বিদেশি নাগরিক, অপরাধ কী?
ক্ষণিকের পরিচয় থেকে যুবককে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে সড়কে রেখে পালানোর সময় অভিযুক্ত জসিম মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিজয়নগরের ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জসিম উপজেলার বুধন্তি ইউনিয়নের আলিনগর গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী নোয়াখালীর চাটখিলের বাসিন্দা। প্রায় আট মাস আগে নেত্রকোনার এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। ভুক্তভোগীর স্বামী বিজয়নগর উপজেলার একটি বেকারিতে কাজ করেন। রোববার স্বামীর সঙ্গে দেখা করতে নোয়াখালী থেকে বাসযোগে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় যান ওই তরুণী। পরে কুমিল্লা-সিলেটগামী সড়কে চলাচলকারী একটি বাসে উঠে বিজয়নগরের উদ্দেশে রওনা হন। ওই বাসে অভিযুক্ত জসিমও ছিলেন। বাসে আসন পাশাপাশি হওয়ায় ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক ফাঁকে ওই নারী বিজয়নগরে যাবেন বলে জসিমকে জানান। পরে বিজয়নগর না নেমে তাকে নিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নামেন জসিম। এরপর স্বামীর কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে কৌশলে বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় মনিহার সিনেমা হলের পূর্বপাশে একটি কারখানায় নিয়ে যান জসিম। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। পরে একটি সিএনজিচালিত রিকশায় ওই নারীকে স্বামীর কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন জসিম। উপজেলার বুধন্তি এলাকায় পৌঁছালে জসিম তাকে অটোরিকশা থেকে জোরপূর্বক নামানোর চেষ্টা করেন। বিষয়টি দেখে অটোরিকশায় থাকায় অন্য যাত্রী ও স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা জসিমকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে জসিমকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানান বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ফারুক মিয়া। বিজয়নগর থানার মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ওই নারী নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে আটক জসিমকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এসএস
ক্ষণিকের পরিচয় থেকে যুবককে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
মেঘনার ভাঙনে তলিয়ে গেছে সড়ক, কোমরসমান পানি মাড়িয়ে মুদি দোকানির শেষ বিদায়
চাঁদপুরের হাইমচর উপজেলায় এক ব্যক্তির মরদেহ কোমরসমান পানি মাড়িয়ে জানাজার মাঠে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মেঘনার ভাঙনে তলিয়ে গেছে সড়ক, কোমরসমান পানি মাড়িয়ে মুদি দোকানির শেষ বিদায়
আরও পড়ুন
পানের বরজে কিশোরীকে নিয়ে ‘শেষ রক্ষা’ হলো না রায়হানের
মিছিল থেকে ফিরছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী, অতঃপর...
মাদক ও জুয়ার টাকা না পেয়ে ঘর জ্বালিয়ে দিলেন দুই ভাই
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক