ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পিএম
রতন চন্দ্র দাস : ছবি সংগৃহীত

গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন চন্দ্র দাস নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের সুদর্শন দাসের বড় ছেলে। পেশায় মাছ ব্যবসায়ী রতন স্ত্রীসহ গাজীপুরে বসবাস করতেন। তার তিন মেয়ে গ্রামের বাড়িতে থাকত।

স্বজনদের দাবি, তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন এবং গত ৫ আগস্টের পর থেকে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্র ও স্বজনেরা জানান, বুধবার সকালে সখীপুর বাজারে নিজের দোকানের মাছের ফ্রিজ খুলতে যান রতন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পর্শ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগেই সকালে বারহাট্টায় অবস্থানরত মায়ের সঙ্গে মোবাইলে শেষবারের মতো কথা হয়েছিল তার।

বারহাট্টার স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাফিজুর রহমান বলেন, রতন অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। আকস্মিক বিদ্যুৎস্পর্শে তার মৃত্যুর খবর পেয়েছি। তার মৃত্যুর পর থেকে তিনটি কন্যা সন্তান পুরোপুরি অসহায় হয়ে পড়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন
বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন
আরও পড়ুন
বেয়াইনকে বাসায় ডেকে নেন শান্ত, পরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা
গাজীপুরে জুটের গোডাউনে আগুন