ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনার কবলে বহনকারী মাইক্রোবাস, অক্ষত মহিবুল্লাহ বাবুনগরী

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
অক্ষত অবস্থায় হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে উদ্ধার : ছবি আরটিভি

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে মিরসরাইয়ে দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফেনীর মহিপালে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ধাক্কায় গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। তবে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

আমিরের ব্যক্তিগত সচিব রহমত উল্লাহ জানান, নোয়াখালী লক্ষীপুরে একটি নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকালে ফটিকছড়ি থেকে রওনা হন হেফাজত আমির। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে, সকাল ১০টার দিকে, পেছন থেকে বাসটি তাদের গাড়িতে ধাক্কা দেয়।

সফরসঙ্গীরা বাসটি মহিপাল পর্যন্ত নিয়ে গিয়ে আটক করেন। আমির অক্ষত থাকায় তারা অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর মাইজদীতে পৌঁছান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, বাসের ধাক্কায় হেফাজত আমিরের গাড়ির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই তিনি আরেকটি গাড়িতে করে নোয়াখালী চলে যান। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে। আমিরের পক্ষ থেকে গাড়িটি রেখে স্থানীয়ভাবে এবং চালকের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করার কথা বলা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, পুলিশকে শিবির নেতার হুমকি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন মামলার আসামি ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান ফেসবুকে পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’
‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, পুলিশকে শিবির নেতার হুমকি
কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা
পরিবারসহ কক্সবাজার ভ্রমণে গিয়ে পাঁচ দিন পর ফেরার পথে বাসে তল্লাশি চালিয়ে বরিশালের কেডিসি বস্তির পাঁচ মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আগের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা
নিষেধাজ্ঞার শেষ সময়ে জালে ইলিশ ‘হাসলেও’ জেলেদের চোখে পানি
গত কয়েক দিন ধরে বলেশ্বর নদীতে তুলনামূলক ভালো ইলিশ ধরা পড়ছে। একের পর এক ট্রলার ঘাটে ফিরছে। এতে জেলে, পাইকার ও আড়তদারদের মধ্যে বেড়েছে কর্মচাঞ্চল্য। তবে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীসহ উপকূলীয় এলাকায় শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এতে একদিকে শেষ সময়ে ইলিশ পেয়ে স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে, অন্যদিকে দীর্ঘ সময় কর্মহীন থাকার চিন্তায় দুশ্চিন্তায় পড়েছেন ঋণগ্রস্ত অনেক জেলে।
নিষেধাজ্ঞার শেষ সময়ে জালে ইলিশ ‘হাসলেও’ জেলেদের চোখে পানি
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে একটি বাড়ির সামনে ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর প্রকল্পের প্রয়োজনীয়তা ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!
মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।
মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল
আরও পড়ুন
পুলিশ দেখেই ‘ডাকাত’ বলে চিৎকার করেন চালক, অতঃপর...
পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে গাঁজাবাহী মাইক্রোবাস
চলন্ত মাইক্রোবাসে আগুন, চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন ১৮ যাত্রী
রক্তাক্ত বৃদ্ধকে সড়কে ফেলে পালাচ্ছিলেন মাইক্রোবাসচালক, ঘটনা কী