ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এআই ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
AI ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালায় কথা বলছেন প্রধান অতিথি। ছবি: আরটিভি

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় দৈনিক আলোর পরশ-এর সম্পাদক মাওলানা মো. আজিজুর রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সাতক্ষীরার কলারোয়া সাংবাদিক ফোরামের আয়োজনে স্থানীয় আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ভিডিও এডিটিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা মো. আজিজুর রহমান বলেন, বর্তমান যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা অপরিসীম। দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রযুক্তির সঠিক, কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।

দৈনিক নয়া দিগন্তের কলারোয়া সংবাদদাতা আসাদুজ্জামান ফারুকীর সভাপতিত্বে এবং দৈনিক আগামীর সময়-এর কলারোয়া সংবাদদাতা প্রভাষক আব্দুল আলিমের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা মো. কামারুজ্জামান।

কর্মশালায় সংবাদ অনুসন্ধান, তথ্য যাচাই, আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত কনটেন্ট তৈরি এবং মোবাইল ও কম্পিউটার ব্যবহার করে সহজে ভিডিও সম্পাদনার বিভিন্ন ব্যবহারিক কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষণ দেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ বিশ্বাস। তিনি সংবাদ অনুসন্ধান, ওয়েব ও AI-এর ব্যবহার নিয়ে আলোচনা করেন। মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে দ্রুত সংবাদ তৈরি এবং ভিডিও এডিটিংয়ের বিভিন্ন কৌশল তুলে ধরেন আরটিভির কলারোয়া প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন।

এছাড়া ‘সাংবাদিকতায় টুকিটাকি’ বিষয়ে বক্তব্য দেন দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম। সাংবাদিকতার নীতি ও মৌলিক কাঠামো নিয়ে আলোচনা করেন পিএইচডি গবেষক প্রভাষক তবিবুর রহমান।

দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন। এতে আধুনিক প্রযুক্তি ও AI ব্যবহারের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি এবং মোবাইল ও কম্পিউটারে ভিডিও সম্পাদনার বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়গ্রহণ বা স্থান নির্ধারণের চেষ্টা করছি। একই সঙ্গে গ্যারেজের চাল মেরামত এবং নষ্ট গাড়িগুলো সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ।
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাও গ্র‍ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে আটক হন এএসআই দেলোয়ার হোসেন।
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
সৌদি আরবের ৩০ কেজির পার্সেল দেশে এসে হয়ে গেলে ১৯ কেজি!
সৌদিআরব থেকে পাঠানো ২৯.৯০ কেজি মালামাল ব্রাহ্মণবাড়িয়া এসে হয়ে গেলে ১৯.৭০ কেজি। সরকারী ডাক বিভাগে আসা এই পার্সেলের প্রাপক ওজনে কম দেখে সেটি গ্রহনে আপত্তি করলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার।
সৌদি আরবের ৩০ কেজির পার্সেল দেশে এসে হয়ে গেলে ১৯ কেজি!
হত্যার হুমকি পেলেন যুবদল নেতা, চিঠিতে লেখা ‘জয় বাংলা’  
যুবদলের ওই নেতার বাড়ির প্রধান ফটকের সামনে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল। সেইসঙ্গে রেখে যাওয়া হয়েছে এক চিঠি, যাতে লেখা— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। 
হত্যার হুমকি পেলেন যুবদল নেতা, চিঠিতে লেখা ‘জয় বাংলা’  
আরও পড়ুন
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল মেয়ের মরদেহ
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা