ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার তিন বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯টার দিকে টিউশনে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় ঢাকাগামী একটি তিশা বাস পেছন থেকে ইরফানুল্লাহকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার মাতুয়াইলের এসএমসি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

ইরফানুল্লাহর ভাই মহিবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ফজরের পর আমার ভাই মারা গেছে। সকলের কাছে ভাইয়ের জন্য দোয়া চাই। ওর কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে ওকে ক্ষমা করে দেবেন।’

তিনি আরও জানান, ‘ইরফানুল্লাহর দুটি জানাজা অনুষ্ঠিত হবে। একটি সোমবার জোহরের নামাজের পর চট্টগ্রাম শহরে এবং অন্যটি সন্ধ্যার পর সাতকানিয়ায় তাদের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাসিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান।
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
চবির সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদল।
চবির সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
তল্লাশি নিয়ে বাগ্‌বিতণ্ডা, পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব