ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

​জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি : আরটিভি

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

​সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন ও আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ।

​মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গৃহবধূ সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে থাকতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে তিনি মেয়েকে নিয়ে একাই থাকতেন। স্থানীয় একটি স্কুলে পড়াশোনার সূত্রে ওই স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে পরিচয় হয় সাজেদার।​ ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর মেয়ে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে আসামিরা গৃহবধূর বাড়িতে এসে অনৈতিক প্রস্তাব দেয়। এতে সাজেদা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার মুখে কস্টেপ লাগিয়ে, হাত বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে পরীক্ষা শেষে বাসায় ফিরে মেয়ে মেঝেতে মায়ের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

​এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন।

জয়পুরহাট জজ আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু
খুলনার পাইকগাছা পৌরসভার সচিব লালু সরদার দুই দিনের ছুটি নিয়ে সাত কর্মদিবস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার মুঠোফোনও বন্ধ। ফলে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। তিনি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা আলোচনা চলছে।
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের সময় সোয়াবের (জৈবিক) নমুনা সংগ্রহ করা হয়।
তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে জোরপূর্বক চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। একই ঘটনায় রনি নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নারীকে চুল কাটার এবং যুবককে বেঁধে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে এক চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে দুই যুবক। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। 
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন