ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম
নবজাতকের বাবা পরিচয় দেওয়া মমিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।

গত ১৯ সেপ্টেম্বর দুপুরে দেবিদ্বারের ‘দি-দেবিদ্বার স্কোয়ার হাসপাতালে’ ভর্তি হন লিজা আক্তার নামে ওই তরূনী। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। পরে বিকেলে নবজাতককে মমিনের হাতে তুলে দিয়ে হাসপাতাল থেকে চলে যান তিনি।

জানা গেছে, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের কবির হোসেনের মেয়ে লিজা আক্তার ও একই এলাকার সাজু মিয়ার ছেলে মো. মমিনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হলেও তাদের সম্পর্কের জেরে লিজা গর্ভবতী হয়ে পড়েন। তবে উভয় পরিবার থেকে প্রাথমিকভাবে এই সম্পর্ক ও সন্তানকে মেনে নিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মো. মমিনকে পুলিশ আটক করে। শিশুটিকে বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘শিশু আইন, ২০১৩ অনুযায়ী পরিবারের কেউ যদি শিশুটিকে গ্রহণ করতে চান, তবে আইনি প্রক্রিয়ায় তাদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় শিশুটিকে সরকারি হেফাজতে নেওয়া হবে।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আমরা নবজাতকের বাবাকে থানা হেফাজতে রেখেছি এবং সমাজসেবা কর্মকর্তাসহ উভয় পরিবারের সঙ্গে আলোচনা হয়েছে। দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন করে নবজাতককে বাবা-মায়ের যৌথ জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
আরও পড়ুন
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
দাউদকান্দির এই সেতু যেন ‘পুলসিরাত’
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল