ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম
দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারী পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ : ছবি আরটিভি

সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় এ দৌড় প্রতিযোগিতায় নারী পুরুষসহ বিভিন্ন বয়সী তিনশতাধিক প্রতিযোগী অংশ নেন।

‘মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুর’-এর আয়োজনে সকাল ৬টায় শহরের রংধনু পার্ক থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এতে ৩ কিলোমিটার ৭ দশমিক ৫ ও ৯ কিলোমিটার এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নেন।

এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্ধোধন করেন সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার আহমেদ। পরে আয়োজকদের বাঁশির সংকেতর সঙ্গে সঙ্গে রংধনু পার্ক থেকে শুরু হয় প্রতিযোগীদের দৌড়।

‎রার্নাসরা রংধনু পার্ক থেকে দৌড় শুরু করে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার চাকলাবাজার ঘুরে আবার রংধনু পার্কে এস দৌড় শেষ করেন।

গ্রামীণ সড়কজুড়ে আয়োজিত এই ম্যারাথনে বৃষ্টিতে ভিজেও অংশ নেন সৈয়দপুর উপজেলার ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী ও পেশার নারী-পুরুষ। ম্যারাথন দেখতে সড়কের দুই ধারে স্হানীয় বাসিন্দারা রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে হাত উঁচিয়ে করতালি দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ জোগান।

অংশগ্রহণকারীদের জন্য দুই কিলোমিটার অন্তর তিনটি পয়েন্টে কলা, শরবত, খেজুর, ও পানির ব্যবস্হা রাখার হয়।

মরনিং হেলথ ক্লাব সৈয়দপুর-এর আয়োজকরা জানান, ৯ কিলোমিটার দৌড় শেষ করতে সর্বনিম্ন সময় লেগেছে ৩৫ মিনিট ১১ সেকেন্ড। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন।

আয়োজকরা বলেন, সৈয়দপুরে সুস্থ জীবনযাপন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আমাদের এই আয়োজন। দৌড় কিংবা হাঁটাচলায় সব বয়সী মানুষকে আগ্রহী ও উৎসাহ জোগাতে আজকে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, নিয়মিত শরীরচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকের কক্ষে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত দুটি লেবুভর্তি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
আরও পড়ুন
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
নিজের সাইকেল রেখে ইমামের মোটরসাইকেল নিয়ে গেল চোর
নীলফামারীতে জুমার নামাজে মুসল্লির মৃত্যু
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী