ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি: আরটিভি

শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরান বাজার বৌ-বাজার সড়কে পৌরসভার ডাস্টবিন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন সংগঠনের সদস্যরা। বিনিময়ে তাদের মধ্যে খাবার ও গাছ বিতরণ করা হয়।

কর্মসূচিতে ‘ক্লিন চাঁদপুর’-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই তাদের সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। প্রতিদিন শহরের বিভিন্ন ড্রেনে বিপুল পরিমাণ বর্জ্য জমছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি করছে। এতে জলাবদ্ধতাসহ নানা ধরনের পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছে।

সংগঠন সূত্রে জানা গেছে, ‘ক্লিন চাঁদপুর’ শুধু শহরকেন্দ্রিক নয়, জেলার বিভিন্ন এলাকাতেও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রম দেওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনের সদস্যরা যুক্ত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময়ও সাধারণ মানুষের পাশে দাঁড়ান সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: ড. মঈন খান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পার সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: ড. মঈন খান
আরও পড়ুন
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে কচুয়ায় ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু