ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সিভিল সার্জনকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: আরটিভি

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন মন্ত্রী।

সভায় জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠায় সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। পরে তাকে সোমবারের মধ্যে প্রত্যাহার করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা অবহেলা বরদাশত করা হবে না। জনগণ যাতে যথাযথ স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান, সীমান্ত নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সীমান্তপথে মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠনের বিষয়টিও সভায় উঠে আসে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত
‎গাজীপুর মহানগরের টঙ্গীতে ফুটপাত দিয়ে হাঁটার সময় কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন।
কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত
ভৈরব নদী থেকে মস্তকবিহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মস্তকবিহীন ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির আনুমানিক বয়স ৪০ বছর। উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে মস্তকবিহীন মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দেন। ফকিরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে ফকিরহাট এলাকায় আসে। ভাসমান মরদেহের খবর পেয়ে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভৈরব নদীর দুই পাড়ে ভিড় করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে অবগত করা হয়েছে। তারা এলে মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। আরটিভি/টিআর
ভৈরব নদী থেকে মস্তকবিহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
নির্জন রাতে ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিলেন শিক্ষক, অতঃপর...
টাঙ্গাইলে ৯ বছরের এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েছে শিশুটি। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত মাদরাসাশিক্ষক হাফেজ হানিফ আলীকে আটক করেছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, টাঙ্গাইলের ওই মাদরাসায় হাফেজ হওয়ার আশায় ৯ বছরের এক শিশু ভর্তি হয়। ছয় পারা কোরআন মুখস্থও করে সে। গত বৃহস্পতিবার রাতে পড়া শেষ করে নিজের কক্ষে শিশুটিকে ডেকে নিয়ে মাথার চুল টেনে দিতে বলেন হাফেজ হানিফ আলী। পরে মধ্যরাতে তাকে নির্যাতন করে নিজের কাছেই রেখে দেন বলে অভিযোগ রয়েছে। কাউকে বললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় শিশুটিকে। পরদিন শুক্রবার অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার কথা জানায়। পরে পরিবারের সদস্যদের মধ্যে বিষয়টি জানাজানি হলে তারা মাদরাসায় গিয়ে ঘটনার বিচার দাবি করেন। ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, ছেলেকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মাদরাসায় পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে আমার নিষ্পাপ সন্তান এমন নির্যাতনের শিকার হয়েছে। যে ব্যক্তি আমার ছেলের সঙ্গে এমন নোংরা কাজ করেছে, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। এমন শাস্তি চাই, যাতে আর কোনো মায়ের কোমল শিশুর সঙ্গে কেউ এমন কাজ করার সাহস না পায়। ঘটনার খবর সামাজিকভাবে ছড়িয়ে পড়লে রোববার (২৭ সেপ্টেম্বর) মাদরাসা কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক হানিফকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয়দের দাবি, এর আগেও ওই মাদরাসায় একই ধরনের ঘটনা ঘটেছিল। তাদের অভিযোগ, সে সময় অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন বর্তমান অভিযুক্ত শিক্ষক হানিফ। তবে আগের ঘটনায় সতর্ক হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না বলে মন্তব্য করেন তারা। ঘটনার পুনরাবৃত্তির অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তারা মাদরাসায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মাদরাসার সভাপতি কাওসার আহম্মেদ কায়েস বলেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ভুক্তভোগীর চাচা বলেন, আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই। একটি শিশুর সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তির সর্বোচ্চ আইনগত শাস্তি চাই। এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকসেদুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/টিআর
নির্জন রাতে ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিলেন শিক্ষক, অতঃপর...
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়কের কাজের উদ্বোধন
ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করা হবে। ৩৯৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথের দূরত্ব অন্তত ৪০ কিলোমিটার কমবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়কের কাজের উদ্বোধন
গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে। ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে ব্লকের ব্যবহার বাড়াতে হবে।
গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
আরও পড়ুন
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সড়কের পাশে পড়েছিল স্কুলছাত্রী, পরে জানা গেল ‘আসল ঘটনা’
হঠাৎ খাটের নিচে ‘হিস হিস’, টর্চ জ্বালাতেই চক্ষু চড়কগাছ
‘সন্দেহের কারাগারে’ ১৪ বছর এনামুলের অপেক্ষায় মা