ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

‎গাজীপুর মহানগরের টঙ্গীতে ফুটপাত দিয়ে হাঁটার সময় কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।

‎রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গী স্টেশন রোড উড়াল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার চান মিয়ার স্ত্রী ও ছেলে। পরিবার ও পুলিশ জানায়, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে আজ তারা গাজীপুরের টঙ্গীতে আসেন। আলম এশিয়া পরিবহনের বাস থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় নেমে তিনজন ফুটপাত দিয়ে হাঁটছিলেন।

এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াছিন ও তার মা আয়েশা খাতুনকে মৃত ঘোষণা করেন। তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে ‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ গাড়ি ও চালককে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ও নাতনী রুমা আক্তার সীমাকে (৪) হত্যাচেষ্টার দায়ে মো. আজলু মিয়া (৪০) নামে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
বরিশালের বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা মামলার এজাহারনামীয় ২নম্বর আসামি মো. সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ ও বাকেরগঞ্জ থানা পুলিশ। 
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...
সিরাজগঞ্জের তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফ সংলগ্ন একটি ভাঙা মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...
পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
যশোরের চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 
পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
ভৈরব নদী থেকে মস্তকবিহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মস্তকবিহীন ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির আনুমানিক বয়স ৪০ বছর। উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে মস্তকবিহীন মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দেন। ফকিরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে ফকিরহাট এলাকায় আসে। ভাসমান মরদেহের খবর পেয়ে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভৈরব নদীর দুই পাড়ে ভিড় করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে অবগত করা হয়েছে। তারা এলে মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। আরটিভি/টিআর
ভৈরব নদী থেকে মস্তকবিহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
আরও পড়ুন
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ২