ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আবাসিক হোটেলের বাথরুমে চিনি জ্বাল দিয়ে তৈরি হতো খাঁটি মধু, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

ফেনীতে একটি আবাসিক হোটেলের ছয়তলার বাথরুমে চুলা ও গ্যাস সিলিন্ডার বসিয়ে চিনি জ্বাল দিয়ে তৈরি করা হতো ভেজাল মধু। ২ কেজি আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি মিশিয়ে তৈরি করা হতো এই তথাকথিত ‘খাঁটি মধু’। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ফেনী পৌর এলাকার বড় মসজিদ রোডের হোটেল ট্যুরিস্ট আবাসিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মহসিন, মেহেদী হাসান, মো. রাসেল ও জসিম উদ্দিন। তারা কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটির ছয়তলায় অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশ। এ সময় বাথরুমের ভেতর চুলায় চিনি জ্বাল দিয়ে ভেজাল মধু তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে আলামতসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ভেজাল মধু তৈরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাদের দাবি, দীর্ঘ ১৮ বছর ধরে এভাবে ভেজাল খাদ্যপণ্য তৈরি করে আসছে চক্রটি।

আটক ব্যক্তিদের মধ্যে চক্রের দলনেতা হিসেবে পরিচিত মোহাম্মদ মহসিন জানান, বাজারে আসল মধুর দাম বেশি হওয়ায় কম দামে মধু কিনতে আগ্রহীদের লক্ষ্য করে তারা এই প্রতারণা করতেন। প্রতি কেজি আসল মধুর দাম ১ হাজার ২০০ টাকার বেশি হওয়ায় কম দামে মধু বিক্রির সুযোগ কাজে লাগাতেন তারা।

মহসিনের ভাষ্য অনুযায়ী, ২ কেজি আসল মধু ও ১০ কেজি চিনি মিশিয়ে ভেজাল মধু তৈরি করতে খরচ হতো প্রায় ৩ হাজার ৫০০ টাকা। পরে তা বাজারে প্রায় ৬ হাজার টাকায় বিক্রি করা হতো। প্রতিদিন প্রায় ১০ কেজি ভেজাল মধু তৈরি করা হতো বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া চক্রটিতে মোট ৩৮ জন সদস্য রয়েছেন বলে জানান মহসিন। তাদের মধ্যে ২৪ জন পাঁচগাছিয়া এলাকায় থাকেন এবং বাকি ১৪ জন হোটেলটির বোর্ডিংয়ে অবস্থান করেন বলে দাবি করেন তিনি।

হোটেলটির ম্যানেজার রুস্তম আলী বলেন, আটক ব্যক্তিরা প্রায় আট বছর ধরে ওই হোটেলে থাকলেও তাদের কর্মকাণ্ডে কখনো সন্দেহ হয়নি। তারা এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন, তা কল্পনাও করেননি বলে জানান তিনি।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভেজাল মধু তৈরির বিষয়টি স্বীকার করেছেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
স্থাপনের প্রায় আট বছর পেরিয়ে গেলেও চালু হয়নি প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের এস্কেলেটর লিফট। এই ইলেকট্রিক সিঁড়ি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি হাসপাতালের ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে তিনটিও বিভিন্ন ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এতে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
ফেনীতে যুবদল নেতা জসিমকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
ফেনীতে যুবদল নেতা জসিমকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
ভোলার মনপুরায় লঞ্চঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
ফেনীতে যুবদল নেতা জসিমকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হচ্ছে তিনস্তরের নিরাপত্তা
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন ও নেতাকর্মীরা