ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে গরুর ব্যবসার বিরোধ গড়াল হাতুড়িপেটায়, অতঃপর...

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম
মঠবাড়িয়া থানা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারে গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. আওয়াল মিয়াকে (৫০) হাতুড়ি ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মোর্শেদা রওশন লাভলী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে শামীম পহলান (৩৪), শাহীন পহলান (৪৩), ইয়াকুব হাওলাদার (২৬) ও মনির পহলানকে (৩২) আসামি করা হয়েছে।

মোর্শেদা রওশন লাভলী অভিযোগ করেন, তার স্বামী সাপলেজা বাজারে গরুর ব্যবসা করেন। অভিযুক্তদের কয়েকজনও একই বাজারে গরুর ব্যবসা করেন। ব্যবসা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জেরে তার স্বামীকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল।

২৮ সেপ্টেম্বর দুপুরে সাপলেজা মাছ ও গরুর বাজারের ট্রালশেডের কাছে আওয়াল মিয়ার সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় হাতুড়ি ও লাঠি দিয়ে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগে আওয়ালের পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শামীম পহলান। তিনি বলেন, আওয়ালের সঙ্গে আগে থেকেই একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই দিন বাজারের টোলঘরে দুজনের মধ্যে উত্তেজিত হয়ে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের শান্ত করে দেন। কোনো মারধর বা হামলার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মাংস ব্যবসায়ীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এর আগে টাকা-পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। মারামারির পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মঠবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সঠিক বিচার হওয়া উচিত।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সাপলেজায় কথা-কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি 
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি।
তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি 
ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি
এবার ইয়াবা নিয়ে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। মাত্র এক টাকার একটি জন্মনিয়ন্ত্রণ বড়ি, বাজার থেকে কিনে তাতে লাল বা গোলাপি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হচ্ছে ভুয়া ইয়াবা। এতে অজানা ওষুধ সেবনে মাদকাসক্তদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি
হঠাৎ কিশোরীর শারীরিক পরিবর্তন, স্বাস্থ্য পরীক্ষায় সামনে এলো ‘চরম সত্য’
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ। এর আগে একই দিন চিলমারী উপজেলার ঢুষমারা থানায় মামলাটি করা হয়।
হঠাৎ কিশোরীর শারীরিক পরিবর্তন, স্বাস্থ্য পরীক্ষায় সামনে এলো ‘চরম সত্য’
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় হিরনের ওপর বজ্রপাত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। বর্তমানে হিরনের মরদেহ দেশে আনার জন্য সহকর্মীরা চেষ্টা করছেন।
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
আরও পড়ুন
ভেরিফিকেশনে আটকে ছিল স্বপ্ন, অবশেষে নিয়োগ পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম, তথ্য চাওয়া সাংবাদিককে ‘চায়ের দাওয়াত’
ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক