ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে বাড়ি ফেরা হলো না বাবার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
প্রতীকী ছবি

গাজীপুরে মেয়ের বিয়ের বাজার করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় দিরু মিয়া নামে এক মাছ ব্যবসায়ীরও মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (জেসন গেট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে, নিহত মাছ ব্যবসায়ী দিরু মিয়ার বাড়ি নেত্রকোনায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন লোকমান হোসেন। হঠাৎ দ্রুতগতির মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। পরে লোকমান হোসেনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) মেয়ের বিয়ে উপলক্ষ্যে লোকমান হোসেনের বাড়িতে প্রস্তুতি চলছিল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বর পক্ষেরও আসার কথা ছিল তাদের বাড়িতে। অথচ সড়ক দুর্ঘটনায় বাবার আকস্মিক মৃত্যুতে মেয়ের বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়।

অন্যদিকে নিয়ন্ত্রণ হারানো মাছবাহী ট্রাকটির সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়। ফলে গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী দিরু মিয়া ট্রাকের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর মাছ ব্যবসায়ী দিরুরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যান।

ওসি শাহাবুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্রাহকের বাড়িতে পল্লী বিদ্যুতের ডিজিএম, লাখ টাকার বিল নামলো ১১৮২ টাকায়
নোয়াখালীর চাটখিলে এক আবাসিক গ্রাহকের ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিল সংশোধন করে ১ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
গ্রাহকের বাড়িতে পল্লী বিদ্যুতের ডিজিএম, লাখ টাকার বিল নামলো ১১৮২ টাকায়
সোনারগাঁয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মিথ্যা অভিযোগ, বানোয়াট সংবাদ ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোনারগাঁয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
চিৎকার-চেঁচামেচি শুনে গিয়েই প্রতিবেশীদের ‘চোখ কপালে’
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত হয়েছেন। 
চিৎকার-চেঁচামেচি শুনে গিয়েই প্রতিবেশীদের ‘চোখ কপালে’
পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।
পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
আরও পড়ুন
দোকানে চুরির অভিযোগে ধাওয়া, প্রাণ গেল ১ বছরের শিশুর
লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় ক্রুশ পড়ে যাজকের মৃত্যু
৭০ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দিলেন দেলোয়ার
গাজীপুরে আবারও আগুন