ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
টয়লেটে চুলা বসিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’। ছবি : সংগৃহীত

টয়লেটে গ্যাস সিলিন্ডার ও চুলা বসিয়ে আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’। খবর পেয়ে ফেনী শহরের বড় মসজিদ রোডের ‘হোটেল ট্যুরিস্ট আবাসিক’-এ অভিযান চালিয়ে ভেজাল মধু প্রস্তুতকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ মহসিন (৪৫), মেহেদী হাসান (৪০), মোহাম্মদ রাসেল (৩৮) ও জসিম উদ্দিন (৪০)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের ছয়তলার একটি কক্ষের টয়লেটে দীর্ঘদিন ধরে গ্যাসের চুলা বসিয়ে চিনি জ্বাল দিয়ে ভেজাল মধু তৈরির কাজ চালিয়ে আসছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা মোহাম্মদ মহসিন জানান, বাজারে ভালো মানের প্রতি কেজি খাঁটি মধুর দাম ১ হাজার ২০০ টাকার ওপরে। সাধারণ ক্রেতাদের কমদামে মধু কেনার আগ্রহ থাকে। এই ধারণাকে পুঁজি করেই তারা প্রতিদিন দুই কেজি আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি মিশিয়ে ১২ কেজি ভেজাল মধু তৈরি করত।

দুই কেজি আসল মধু ও চিনি জ্বালাতে তাদের খরচ হতো প্রায় সাড়ে তিন হাজার টাকা। এরপর সেগুলো বোতলে ভরে ‘খাঁটি মধু’ নামে প্রায় ছয় হাজার টাকায় বাজারে বিক্রি করা হতো।

জিজ্ঞাসাবাদে মহসিন আরও জানান, তাদের চক্রে মোট ৩৮ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৪ জন সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় এবং অপর ১৪ জন এই আবাসিক হোটেলে অবস্থান করে তৈরি করা ভেজাল মধু বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বিক্রি করতেন।

হোটেল ট্যুরিস্ট আবাসিকের ব্যবস্থাপক রুস্তম আলী বলেন, পুলিশ যাদের হোটেল থেকে আটক করেছে, তারা দীর্ঘ আট বছর ধরে আমাদের হোটেলে নিয়মিত যাতায়াত ও অবস্থান করতেন। আমরা তাদের ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানতাম। তবে তাদের ব্যবসা কী, কখনো জানার চেষ্টা করিনি। তাদের আচরণেও কখনো সন্দেহ হয়নি। টয়লেটের ভেতরে এমন অপকর্ম চলছিল, তা হোটেলের কেউ কখনো টের পাননি।

স্থানীয় বাসিন্দা নুর নবী জীবন বলেন, একে তো অস্বাস্থ্যকর পরিবেশে চিনি জ্বাল দিয়ে ভেজাল মধু উৎপাদন করা হচ্ছে, তার ওপর খাঁটি মধুর নাম দিয়ে বাজারে বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে চক্রটি। সহজ-সরল মানুষেরা এসব মধু কিনে যেমন প্রতারণার শিকার হচ্ছেন, তেমনই তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। খাদ্যে ভেজাল মিশ্রণের সঙ্গে জড়িত এমন চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অভিযান পরিচালনাকারী ফেনী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সবুজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা চিনি মিশিয়ে ভেজাল মধু তৈরির কথা স্বীকার করেছেন। গ্রেফতার চারজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিকশা আরোহী নারীর কোল থেকে ছিটকে ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
বান্দরবানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে এবার একটি ট্যুরিস্ট জিপ চালু করা হয়েছে। এই ট্যুরিস্ট জিপ থেকে অর্জিত অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন চিকিৎসা, যাবতীয় দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী তাদের পরিবারের সহায়তার জন্য ব্যয় করা হবে।
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা দুই দিনের বৃষ্টিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরসহ অন্য ৬ ইউনিয়নের বিভিন্ন ব্লকে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান। বিশেষ করো উপজেলার রাজধরপুর তালবাড়িয়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের কৃষকদের পেঁয়াজের দানা ও ক্ষেতে কেটে রাখা পাকা ও ধানের জমি পানিতে তলিয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
গাজীপুরের শ্রীপুর সংরক্ষিত বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে বন উজারের মহা উৎসবে মেতেছে বনখেকোরা। সপ্তাহব্যাপী সংরক্ষিত বনাঞ্চলের গাছকেটে লুটপাট করলেও ব্যবস্থা নেয়নি বনবিভাগ। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের ছত্রছায়ায় বন উজাড় হচ্ছে।
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
সাতক্ষীরার কালিগঞ্জে ১০ বছর বয়সী মাদরাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে অশালীন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে মো. রাকিবুল ইসলাম (২৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
আরও পড়ুন
আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী
ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ
ফেনী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ