ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বিএনপি বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: আরটিভি

বিএনপি মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দেশের বিভিন্ন সংকট ও রাজনৈতিক পরিবর্তনের সময়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি অবস্থা বিবেচনা করে বাসযোগ্য গাইবান্ধা, বাসযোগ্য ঢাকা এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য বিএনপি কাজ করছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, জনগণের প্রত্যাশা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন।

এ সময় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহসভাপতি অধ্যাপক ডা জিয়াউল হাসান জিয়া ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
চাঁদপুর সদর উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
বাড়ির পাশের আঙিনায় খেলছিল দুই শিশু, পরে ডোবায় ভেসে উঠল মরদেহ
দিনাজপুরের বিরামপুরে বাড়ির সামনে আঙিনায় খেলার সময় পাশের ডোবার পানিতে পড়ে গিয়ে মালিহা জান্নাত (২) ও তাহিয়া জান্নাত (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বাড়ির পাশের আঙিনায় খেলছিল দুই শিশু, পরে ডোবায় ভেসে উঠল মরদেহ
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ
বরিশাল নগরীতে একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ছয়জন আহত হয়েছেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস
মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
আরও পড়ুন
এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা