ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
সড়ক নির্মাণকাজ। ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে পাকা রাস্তা নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশনের বিরুদ্ধে। উপজেলার মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা হিন্দুপাড়া পাকা রাস্তা থেকে দক্ষিণ কোচড়া বাদলঘাটা পর্যন্ত ১ হাজার ৭৩০ মিটার সড়ক নির্মাণে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

এদিকে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোছা. পারুল দাবি করেছেন, কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন। একই সঙ্গে সাময়িকভাবে আনা নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক নির্মাণকাজে সিডিউল অনুযায়ী মানসম্মত ইটের খোয়া ও বালু ব্যবহারের কথা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। এক নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন এলাকাবাসী। রাস্তার সাব-বেস ও বেস টাইপের কাজেও বালু ও খোয়া সঠিক অনুপাতে মেশানো হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

কোচড়া বাদলঘাটা গ্রামের শামসুল আলম মোল্লা বলেন, ঠিকাদার রাস্তা করে চলে যাবেন, কিন্তু আমরাই এই রাস্তা ব্যবহার করব। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে। এতে সরকারের অর্থ অপচয় হবে।

একই গ্রামের মহিদুল ইসলাম বলেন, রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। সরকার প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে, পাকা হওয়ার পরও রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে।

গ্রামের কান্তি কুমার সরকার বলেন, সরকারি কাজে ভালো মানের উপকরণ ব্যবহার করার কথা। কিন্তু এখানে এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। এ নিয়ে দুই গ্রামের মানুষেরই আপত্তি রয়েছে।

অভিযোগের বিষয়ে বরেন্দ্র কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত মোছা. পারুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন। সাময়িকভাবে আনা নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ইটভাটার মালিকদের কারসাজির কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি আগে যে ভাটা থেকে ইট নিয়েছিলাম, সেখান থেকে ইট নেওয়া বন্ধ করায় অন্য ভাটার মালিক ও স্থানীয় কিছু লোক উসকানি দিয়ে এ সমস্যা তৈরি করছে।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিভাগীয় প্রধান প্রকৌশলীর লিখিত অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
রাজবাড়ীর পাংশায় জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ১৫ ভরি ১.৫৮ আনা সোনার ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই জুয়েলার্সের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন (৫৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের একাধিক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সহ-সভাপতিকে গুলি করেছে এবং তার সঙ্গে থাকা অন্তত পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ৭তলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
৮০ বছরের বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে নির্জন বাড়িতে নিয়ে গেলেন বৃদ্ধ, অতঃপর...
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সি আরশেদ আলীর বিরুদ্ধে। 
৮০ বছরের বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে নির্জন বাড়িতে নিয়ে গেলেন বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
ছাত্রীর চিৎকারে পালালেন মাদরাসার পরিচালক, অতঃপর...
নওগাঁয় খ্রিষ্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ
ঘোড়ার গাড়িতে করে স্কুলের আয়ার রাজকীয় বিদায়
হঠাৎ পশু খাদ্যের দোকানে প্রশাসনের অ্যাকশন, অতঃপর...