
সাতক্ষীরায় একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের পশু হাসপাতালের গেটের মুখে রবিউলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান শহরের কাটিয়া এলাকার বাসিন্দা ও রুচিরা বেকারীর স্বত্বাধিকারী আব্দুর গফুর খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে ওই চায়ের দোকানির কথা-কাটাকাটি হয়। এ সময় জাকারিয়া সৃষ্ট বিরোধ মেটাতে গেলে তার বুকে ও পিঠে চাকু দিয়ে আঘাত করা হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে চায়ের দোকানের কর্মচারী বাপীও আহত হয়।
পরে দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর শাহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আরটিভি/আইএম


